বিশ্বে ফের করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা ডব্লিউএইচওর
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৯ এএম, ১৭ মার্চ ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
বিশ্বব্যাপী করোনাভাইরাস বৃদ্ধির যে পরিসংখ্যান দেখা যাচ্ছে, তাতে পুনরায় সংক্রমণ ভয়াবহ আঁকার ধারণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। মঙ্গলবার (১৫ মার্চ) ডব্লিউএইচও বিশ্বকে ভাইরাসটির বিরুদ্ধে সচেতন থাকার জন্য সতর্কতা জানিয়েছে। খবর রয়টার্সের।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এক মাসেরও বেশি সময় পার হওয়ার পর গত সপ্তাহে বিশ্বে করোনার প্রভাব পুনরায় বাড়তে শুরু করেছে। বিশেষ করে এশিয়া এবং চীনের জিলিন প্রদেশে লকডাউন দিয়ে এর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে লড়াই করতে হচ্ছে।
ডব্লিউএইচও প্রধান টেরডস আধানম গেব্রেইসুস বলেছেন, কিছু দেশে করোনা সংক্রমণ বাড়ছে। তার সত্ত্বেও নমুনা পরীক্ষা কমিয়ে দিচ্ছে। এর মানে বড় কোনো ঝুঁকির শুরু মাত্র।
ডব্লিউএইচও বলছে, গত সপ্তাহের তুলনায় বিশ্বে নতুন সংক্রমণের হার বেড়েছে শতকরা ৮ ভাগ। গত ৭ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত নতুন করে শনাক্ত প্রায় ১ কোটি ১০ লাখ জন এবং মৃত্যু হয়েছে ৪৩ হাজার জনের। এ হার সবচেয়ে দ্রুত বাড়ছে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। যার মধ্যে রয়েছে দক্ষিণ কোরিয়া এবং চীন। এ দুটি দেশে নতুন করে শনাক্তের হার বেড়ে ২৫ শতাংশ হয়েছে এবং মৃত্যু বেড়েছে শতকরা ২৭ ভাগ। এ বছর জানুয়ারির পর এই পরিমাণ বৃদ্ধি এটিই প্রথম।
এদিকে, ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর দিয়ে আসা দুই যাত্রীর দেহে নতুন ধরন শনাক্ত হয়েছে। তবে এই ধরন নিয়ে এখনো উদ্বেগের নয় ইসরায়েল সরকার।
ওমিক্রনের দুটি সাব-ভ্যারিয়েন্ট মিলে নতুন এই ধরন তৈরি হয়েছে। এ বিষয়ে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ‘বিশ্বজুড়ে এ ধরন এখনো অপরিচিত। নতুন ধরনে আক্রান্তরা জ্বর, মাথাব্যথা ও পেশী সংকোচনের মতো হালকা উপসর্গে ভুগছিল । তবে তাঁদের বিশেষ চিকিৎসার প্রয়োজন নেই।’
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা






