বিশ্বে সুস্থতার সংখ্যা সাড়ে ২২ কোটি
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৫ পিএম, ৩ নভেম্বর ২০২১ বুধবার
ফাইল ছবি
টিকাদানের হার বাড়ানো ও স্বাস্থ্যবিধি মানার ফলে মহামারি করোনাভাইরাস পরিস্থিতি কিছুটা স্বস্থির আভাস দিলেও এর প্রভাব এখনো রয়েছে। ফলে সারা বিশ্বে একদিনে আরও সাড়ে ছয় হাজার মানুষের প্রাণ নিয়েছে প্রাণঘাতী এই ভাইরাস। তবে সুস্থতার সংখ্যাও বেড়েছে উল্লেখযোগ্যহারে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বুধবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বব্যাপী করোনা শনাক্ত হয়েছে ২৪ কোটি ৮২ লাখ ৬১ হাজার ৬৫১ জনের। মৃত্যু হয়েছে ৫০ লাখ ২৮ হাজার ১১৯ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২২ কোটি ৪৯ লাখ ৪৯ হাজার ৯৮২ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ভাইরাসটি শনাক্ত হয়েছে আরও পৌনে চার লাখ মানুষের দেহে। মারা গেছেন ছয় হাজার ৪৭৩ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৩ হাজার ৭৭৬ জন এবং মারা গেছেন ৯২৪ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৬৯ লাখ ৯০ হাজার ৭৫৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭ লাখ ৬৮ হাজার ৬৯২ জন মারা গেছেন।
একই সময়ে বিশ্বে করোনায় সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে রাশিয়ায়। এই সময়ের মধ্যে দেশটিতে মারা গেছেন এক হাজার ১৭৮ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৯ হাজার ৮ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৮৫ লাখ ৯৩ হাজার ২০০ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৪০ হাজার ৮৭১ জনের।
যুক্তরাজ্যে গত একদিনে সংক্রমণ কমলেও প্রাণহানির সংখ্যা বেড়েছে। এই সময়ের মধ্যে ইউরোপের এই দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৩ হাজার ৮৬৫ জন এবং মারা গেছেন ২৯২ জন। মহামারির শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত ৯১ লাখ ৩০ হাজার ৮৫৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং এক লাখ ৪০ হাজার ৯৬৪ জন মারা গেছেন।
লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১১৭ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ছয় হাজার ৪৩১ জন। অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দুই কোটি ১৮ লাখ ২১ হাজার ১২৪ জন এবং মৃত্যু হয়েছে ছয় লাখ ৮ হাজার ৭১ জনের।
করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৯৪ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৭৯৬ জন। দেশটিতে মোট আক্রান্ত তিন কোটি ৪৩ লাখ ছয় হাজার ১৭৭ জন এবং মারা গেছেন চার লাখ ৫৯ হাজার ২০৩ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ইরানে ১৬০ জন, তুরস্কে ২২৪ জন, ইউক্রেনে ৭০০ জন এবং ফিলিপাইনে ১২৮ জন মারা গেছেন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মেক্সিকোতে মারা গেছেন ৯৯ জন।
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা



