ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ১৫:১২:৪৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা

বিশ্বে ১১ কোটি লোক জোরপূর্বক বাস্তচ্যুত: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৮ পিএম, ১৪ জুন ২০২৩ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিশ্বে রেকর্ড ১১ কোটি লোক তাদের বাড়িঘর থেকে জোরপূর্বক বাস্তচ্যুত হয়েছে। জাতিসংঘ বুধবার এ তথ্য জানিয়েছে।

বিশ্ব সংস্থার শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর বলেছে, ইউক্রেনে রুশ যুদ্ধ, আফগানিস্তান থেকে শরর্ণাথীর পালিয়ে আসা এবং সুদানের গৃহযুদ্ধ শরণার্থীর মোট সংখ্যা বাড়িয়ে দিয়েছে যারা বিদেশে আশ্রয় খুঁজতে বাধ্য হয়েছে। আর যারা নিজ দেশের ভেতরে বাস্তুচ্যুত তাদের সংখ্যাও নজিরবিহীন।

ইউএনএইচসিআর তার গ্লোবাল ট্রেন্ডস ইন ফোর্সড ডিসপ্লেসমেন্ট নামক বার্ষিক রিপোর্টে বলেছে, গত বছরের শেষ নাগাদ ১০ কোটি ৮৪ লাখ লোক বাস্তচ্যুত হয়েছে। ২০২১ সালের তুলনায় এ সংখ্যা ১ কোটি ৯১ লাখ বেশি।

এর পর সুদানে সংঘাত শুরুর কারনে নতুন করে বাস্তচ্যুতি ঘটায় মে মাস নাগাদ এ সংখ্যা দাঁড়ায় ১১ কোটিতে।

জেনেভায় এক সংবাদ সম্মেলনে ইউএনএইচসিআরের প্রধান ফিলিপ্পো গ্রান্ডি বলেছেন, সংঘাত, নিপীড়ন, দ্বন্দ্ব ও বৈষম্যের কারণে বিশ্বে ১১ কোটি লোক বাস্তুচ্যুত হয়েছে।

এটি আমাদের বিশ্ব পরিস্থিতির একটি নিন্দনীয় অবস্থা বলে তিনি উল্লেখ করেন।

বিশ্বে ২০২২ সালে ৩ কোটি ৫৩ লাখ লোক নিজ দেশ ছেড়ে বিদেশে পালিয়েছে। এছাড়া ৬ কোটি ২৫ লাখ আভ্যন্তরীণভাভে বাস্তুচ্যুত হয়েছে।

ফিলিপ্পো গ্রান্ডি আশংকা করে বলেন, এ সংখ্যা আরো বাড়তে পারে।