বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় সর্বাধিক মৃত্যু ভারতে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২৩ পিএম, ৪ আগস্ট ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
আক্রান্ত ও মত্যুর দিক বিবেচনা করলে এখন বিশ্বের করোনাভাইরাসের হটস্পট হচ্ছে ভারত। সেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে আর শত শত মানুষ মৃত্যুবরণ করছেন। সংক্রমণের উল্লম্ফন কিছুইতে নিয়ন্ত্রণে আসছে না। বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে ভারত। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৮০৩ জন।সংক্রমণে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৫৭২ জন এবং দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে মৃত্যু হয়েছে ৫৬১ জনের। এছাড়া মেক্সিকোতে মারা গেছে ২৬৬ জন।
গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আরও ৫২ হাজারের বেশি মানুষ প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।ফলে দেশটিতে ইতোমধ্যেই করোনা সংক্রমণ ১৮ লাখ ছাড়িয়ে গেছে।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, দেশটিতে একদিনে নতুন করে আক্রান্ত হয়েছে ৫২ হাজার ৫০ জন।এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৮ লাখ ৫৫ হাজার ৭৪৫। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৩৮ হাজার ৯৩৮ জন। সুস্থ হয়ে উঠেছে ১২ লাখ ৩০ হাজার ৫০৯ জন।
এদিকে, মহারাষ্ট্রে প্রায় ৯ হাজার নতুন সংক্রমণ ধরা পড়েছে। ওই রাজ্যে এখন কোভিড পজিটিভ রোগীর সংখ্যা সাড়ে চার লাখের বেশি।করোনা সংক্রমণ বেড়েছে অন্ধ্রপ্রদেশেও। সেখানে এখন করোনার অ্যাকটিভ কেস ৭৬ হাজারের কাছাকাছি। সংক্রমণের দিক দিয়ে দিল্লিকেও ছাড়িয়ে গেছে অন্ধ্রপ্রদেশ।ভারতের গুজরাটে বর্তমানে কোভিড অ্যাকটিভ রোগীর সংখ্যা ১৪ হাজার ৫৯৯। তামিলনাড়ুতে ইতোমধ্যেই কোভিড পজিটিভ রোগীর সংখ্যা ২ লাখ পেরিয়ে গেছে। সেখানে অ্যাকটিভ কেস ৫৬ হাজার ৬৯৮টি।
অপরদিকে, রাজধানী দিল্লিতে গত কয়েকদিন ধরে সংক্রমণ বৃদ্ধির হার কমতে দেখা গেছে। সেখানে বর্তমানে করোনার অ্যাকটিভ কেস ১০ হাজারের কাছাকাছি। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ১ লাখ ২৪ হাজারের বেশি মানুষ।
-জেডসি
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- এলপি গ্যাসের দাম কমল
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- মুক্তির আগেই বিতর্কে শ্রদ্ধা কাপুরের নতুন সিনেমা
- ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই
- জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
- এলপি গ্যাসের দাম কমল
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- এইচএসসি পরীক্ষা শুরু আজ,অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী
- ৬০ বছরের গ্লানি ঘুচিয়ে নতুন ইতিহাস ইংল্যান্ডের
- অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু
- জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন
- মুক্তির আগেই বিতর্কে শ্রদ্ধা কাপুরের নতুন সিনেমা











