ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ৮:১৮:৩০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩ শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০ আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা

বিশ্বে ৬০ লাখেরও বেশি লোক করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৭ পিএম, ৩১ মে ২০২০ রবিবার

বিশ্বে ৬০ লাখেরও বেশি লোক করোনায় আক্রান্ত

বিশ্বে ৬০ লাখেরও বেশি লোক করোনায় আক্রান্ত

বিশ্বে করোনা ভাইরাসে ৬০ লাখেরও বেশি লোক আক্রান্ত হয়েছে। এর দুই তৃতীয়াংশই যুক্তরাষ্ট্র ও ইউরোপের। বার্তা সংস্থা এএফপি’র হিসাব থেকে এ তথ্য জানা গেছে। গ্রিনিচ মান সময় ২০১৫ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছে মোট ৬০ লাখ ৮৬৭ জন এবং মারা গেছে ৩ লাখ ৬৬ লাখ ৮৪৮ জন।

এর মধ্যে ইউরোপ করোনা ভাইরাসে পর্যুদস্ত হয়েছে সবচেয়ে বেশি। ইউরোপে মোট আক্রান্তের সংখ্যা ২১ লাখ ৩৫ হাজার ১৭০ জন এবং মারা গেছে ১ লাখ ৭৭ হাজার ৫৯৫ জন।

বিশ্বে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে ১৭ লাখ ৬০ হাজার ৭৪০ জন কোভিড- ১৯ রোগী শনাক্ত হয়েছে এবং মারা গেছে ১ লাখ ৩ হাজার ৪৭২ জন।

তথ্যমতে, বর্তমানে ল্যাটিন আমেরিকায় ভাইরাসটি দ্রুত ছড়াচ্ছে। গত ২৪ ঘন্টায় এ অঞ্চলে ৪৫ হাজার নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৪৪ হাজার ৬৯৫ জন এবং মারা গেছে ৪৯ হাজার ২৩০ জন।