বিশ্ব ইতিহাসের সবচেয়ে বেশি মানুষ এখন গৃহহীন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২৫ পিএম, ১৯ জুন ২০২০ শুক্রবার
ছবি: ইন্টারনেট
২০১৯ সালের শেষে সারাবিশ্বে ৭ কোটি ৯৫ লাখ মানুষ বাস্তুচ্যুত অবস্থায় আছেন। অর্থাৎ বিশ্বের মোট জনসংখ্যার প্রায় এক শতাংশই এখন উদ্বাস্তু। ইতিহাসে এর আগে এত মানুষ কখনও গৃহহারা ছিলেন না। একই সঙ্গে বিশ্বে শরণার্থী সংকটের বর্তমান চিত্র বলে দিচ্ছে- শরণার্থীদের দুর্দশার দ্রুত সমাপ্তির আশাও দিন দিন বাড়ছে।
বার্ষিক 'গ্লোবাল ট্রেন্ডস রিপোর্ট' শিরোনামে বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের প্রকাশিত বৈশ্বিক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।
ইউএনএইচসিআর বলছে, ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত বিশ্বে শরণার্থী ছিল ৭ কোটি ৮ লাখ আর ২০১৯ সালের ডিসেম্বরে এসে সেটা বেড়ে দাড়িয়েছে ৭ কোটি ৯৫ লাখ। সেই হিসাবে এক বছরে শরণার্থী বেড়েছে ৮৭ লাখ।
ইউএনএইচসিআরের ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে প্রতিবেদনের সার সংক্ষেপ তুলে বলা হয়েছে, ইতিহাসে এর আগে এত মানুষ কখনও গৃহহারা হয়নি। শরণার্থী সংকটের বর্তমান চিত্রে বোঝা যাচ্ছে তাদের দুর্দশার দ্রুত সমাপ্তির আশাও ক্ষীন।
প্রতিবেদনে বলা হয়েছে, নব্বই দশকে প্রত্যাবাসনের মাধ্যমে প্রতি বছর গড়ে ১৫ লাখ শরণার্থী নিজ দেশে ফিরতে পারলেও চলতি দশকে সংখ্যাটি কমে ৩ লাখ ৯০ হাজারে এসেছে। পৌঁছেছে। এর ফলে শরণার্থী সমস্যার স্থায়ী সমাধান ক্রমশ জটিলতর হচ্ছে।
বর্তমানে বাস্তুচ্যূত ৭ কোটি ৯৫ লাখ মানুষের মধ্যে নিজ দেশের ভেতরে ৪ কোটি ৫৭ লাখ গৃহহারা হয়েছেন। বাকি ২ কোটি ৯৬ লাখ শরণার্থী দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। এছাড়া নিজ দেশে থাকতে না পেরে অন্য দেশে আশ্রয়ের আবেদন করেছেন ৪২ লাখ মানুষ, যারা এখন ফলাফলের অপেক্ষায় আছেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, অস্ট্রেলিয়া, ডেনমার্ক ও মঙ্গোলিয়ার মোট জনসংখ্যারও বেশি সংখ্যক শিশু অর্থাৎ প্রায় ৩ কোটি থেকে ৩ কোটি ৪০ লাখ এখন গৃহহারা। এদের মধ্যে অধিকাংশই আবার অভিভাবকহীন।
-জেডসি
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২
- ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- বাংলাদেশসহ ১০ দল নিয়ে আইসিসির নতুন টুর্নামেন্ট
- বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে
- জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- শরীরের পরিবর্তন ও ট্রল নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা কাইফ
- শরীরের পরিবর্তন ও ট্রল নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা কাইফ
- তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি
- ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ
- সুস্বাদু এবং মজাদার মাংসের পিঠার রেসিপি
- ঘূর্ণিঝড় অর্নবের প্রভাবে বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ,যান চলাচল ব্যাহত
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- গাজার শিশুদের বাঁচাতে হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড
- বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন আজ
- ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- শাহজালালে দুই নারী যাত্রীর প্যান্টে মিলল ২৪ কোটি টাকার সোনা
- ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি
- চরম ঝুঁকিতে দেশের পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি ওয়েবসাইট







