ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ৬:৫৭:০৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

বিশ্ব করোনা : ২৪ ঘণ্টায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:১৩ এএম, ১২ মার্চ ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ৫ হাজার ৯৪৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ১৬ লাখ ৮৮ হাজার ৮৮৮ জন। এর আগে গতকাল (শুক্রবার) ৬ হাজার ৫৬৯ জনের মৃত্যু এবং ১৭ লাখ ৬৭ হাজার ৮০০ জন আক্রান্ত হয়েছিলেন।

শনিবার (১২ মার্চ) করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।
ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৪৫ কোটি ৫০ লাখ ৫১ হাজার ৭১৩ জন। মৃত্যু হয়েছেন ৬০ লাখ ৫৭ হাজার ২৪৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৮ কোটি ৮৯ লাখ ৮১ হাজার ৩৬২ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় করোনা আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮২ হাজার ৯৭৬ জন এবং মারা গেছেন ২২৯ জন। যুক্তরাষ্ট্রে মৃত্যু ১ হাজার ২২ জন এবং শনাক্ত ৩৯ হাজার ২৫৪ জন। জার্মানিতে আক্রান্ত ২ লাখ ৪৫ হাজার ৩৪২ জন এবং মৃত্যু ২৪২ জন, ভিয়েতনামে আক্রান্ত ১ লাখ ৬৯ হাজার ১১৪ জন এবং মৃত্যু ৭১ জন, যুক্তরাজ্যে আক্রান্ত ৭২ হাজার ৮২৮ জন এবং মৃত্যু ১১৪ জন, ফ্রান্সে আক্রান্ত ৭২ হাজার ৩৩৯ জন এবং মৃত্যু ১৪৯ জন, নেদারল্যান্ডসে আক্রান্ত ৬৯ হাজার ১৮৬ জন এবং মৃত্যু ১৩ জন এবং ব্রাজিলে আক্রান্ত ৫৫ হাজার ২১১ জন এবং মৃত্যু ৪৬৫ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।