ঢাকা, সোমবার ২৭, জুলাই ২০২৬ ১:৫৫:৪৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১ ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

বিশ্ব নিউমোনিয়া দিবস আজ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৭ পিএম, ১২ নভেম্বর ২০২১ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

বিশ্ব নিউমোনিয়া দিবস আজ (১২ নভেম্বর)। বাংলাদেশসহ সারা বিশ্বেই নিউমোনিয়াকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হয়। 

নিউমোনিয়া প্রতিরোধে বিশ্বব্যাপী কাজ করছে স্টপ নিউমোনিয়া। সংস্থাটি জানায়, প্রাপ্তবয়স্ক ও শিশুমৃত্যুর একক বৃহত্তম কারণ নিউমোনিয়া। ২০১৯ সালে ৬ লাখ ৭২ হাজার শিশুসহ নিউমোনিয়ায় ২৫ লাখ মানুষ মারা গেছে। ২০২০ সালে করোনার কারণে আরও মৃত্যু যোগ হয়ে এ সংখ্যা দাঁড়ায় ৪০ লাখের বেশি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, ২০১৭ সালে ৫ বছরের কম বয়সী ৮ লাখ ৮ হাজার শিশু নিউমোনিয়ায় মারা যায়। ৬৫ বছরের বেশি বয়সী ও আগে থেকে বিভিন্ন অসুস্থতা রয়েছে এমন ব্যক্তিরাও নিউমোনিয়ার ঝুঁকিতে রয়েছেন।

স্টপ নিউমোনিয়ার ২০১৭ সালের তথ্য অনুযায়ী বলছে, বাংলাদেশে নিউমোনিয়ায় মারা যাওয়া শিশুদের ৪৬ শতাংশ অপুষ্টির শিকার হয়। এছাড়া ৩০ শতাংশ গৃহস্থালির জ্বালানির দূষণ ও ২৬ শতাংশ অপরিণত বয়সে জন্ম নেওয়া শিশু ছিল। আর ২০১৮ সালে ১৩ শতাংশ শিশুর মৃত্যু হয় নিউমোনিয়ায়। ২০০০ সাল থেকে ২০১৮ সালের মধ্যে নিউমোনিয়ায় মৃত্যুর হার হ্রাসের গড় বার্ষিক হার ৮ শতাংশ।