বিশ্ব মানবাধিকার দিবস আজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৫ পিএম, ১০ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
বিশ্ব মানবাধিকার দিবস আজ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হবে। ১৯৪৮ সালের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়। ১৯৫০ সালে এ দিনটিকে জাতিসংঘ বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে ঘোষণা দেওয়া হয়। তখন থেকেই বিশ্বজুড়ে এ দিনটি পালন করা হচ্ছে।
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকায় বাংলাদেশ মানবাধিকার কমিশনের প্রধান কার্যালয় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সকাল সাড়ে ৯টায় একটি শোভাযাত্রা শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে তা শেষ হয়।
জাতীয় প্রেস ক্লাবের সামনে মানবাধিকার কর্মীরা একটি মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। বৃহত্তর ঢাকা মহানগর এবং ঢাকা জেলার দুই সহস্রাাধিক মানবাধিকার কর্মী এ কর্মসূচিতে যোগ দিয়েছেন।
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সারা দেশে এবং বহির্বিশ্বে বাংলাদেশের ৪১টি মিশনে একযোগে দিবসটি পালন করা হবে। দেশের বিভাগীয় শহর চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও বরিশালসহ দেশের প্রায় সবক’টি জেলা, উপজেলা, থানা, কলেজ-বিশ্ববিদ্যালয় ও পৌরসভা কমিটিগুলো নিজ নিজ এলাকায় নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করবে।
কর্মসূচির মধ্যে রয়েছে সেমিনার, সিম্পোজিয়াম, আলোচনা সভা, শোভাযাত্রা, মানববন্ধন, বিশেষ স্মরণিকা প্রকাশ, পোস্টার প্রদর্শনী, কবিতা পাঠ, নাট্যানুষ্ঠান, রক্তদান কর্মসূচি ও রচনা প্রতিযোগিতাসহ নানা অনুষ্ঠান।
১৯৪৮ সালের ১০ ডিসেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসে স্বতঃস্ফূর্তভাবে গৃহীত সর্বজনীন মানবাধিকার সনদের আদর্শ ও দর্শন পরবর্তীকালে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার দলিলে বিস্তারিতভাবে শুধু সন্নিবেশিতই করা হয়নি বরং তা কার্যকর করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
-জেডসি
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











