ঢাকা, সোমবার ০২, নভেম্বর ২০২৬ ১:৪২:০৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা

বিশ্ব শান্তি সূচকে ৪ ধাপ এগিয়েছে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৩ পিএম, ১৬ জুন ২০২০ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বিশ্ব শান্তি সূচকে ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌(জিপিআই) গত বছরের চেয়ে ৪ ধাপ এগিয়েছে বাংলাদেশ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ ‌‌‌‌‌‌। ১৬৩টি দেশের জিপিআই তালিকায় এবারে বাংলাদেশের অবস্থান ৯৭তম, গতবার ছিল ১০১তম।

তালিকায় প্রতিবেশী ভারতের অবস্থান ১৩৯তম এবং সার্কভুক্ত আরেক বড় দেশ পাকিস্তান তালিকার ১৫২ নম্বরে স্থান পেয়েছে। আর সবচেয়ে নিচে আফগানিস্তান ১৬৩তম।

বিশ্ব শান্তি সূচক-২০২০ তৈরি করেছে অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিকস এন্ড পিস (আইইপি)।

৩টি মাপকাঠির ভিত্তিতে শান্তি সূচকটি তৈরি করা হয়- নাগরিকদের শান্তিপূর্ণ জীবন-যাপনের নিরাপত্তা ও সুরক্ষা; অর্থনৈতিক মূল্য, ট্রেন্ড এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে দেশগুলোর নেয়া পদক্ষেপ।

সামগ্রিকভাবে ২ দশমিক ৩ শতাংশ অগ্রগতি নিয়ে বাংলাদেশের স্কোর এ বছর ২ দশমিক ১২১। সব কটি মাপকাঠিতেই বাংলাদেশের অগ্রগতি হয়েছে এবার।

জিপিআই বলেছে, বাংলাদেশের সবচেয়ে বড় উন্নতি হয়েছে সামাজিক সুরক্ষা ও নিরাপত্তায়।

২০০৮ সাল থেকে শান্তিপূর্ণ দেশের শীর্ষে থাকা আইসল্যান্ড এবারও প্রথম স্থান ধরে রেখেছে। দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড। শীর্ষ পাঁচের অন্য দেশগুলো হলো- পর্তুগাল তৃতীয়, অস্ট্রিয়া চতুর্থ ও ডেনমার্ক (পঞ্চম)।

এবারের শান্তি সূচকে ৮১ দেশে শান্তি বেড়েছে। কমেছে ৮২টির। আর বিশ্বজুড়ে শান্তির অবনতি ঘটেছে ০ দশমিক ৩৪ শতাংশ।

-জেডসি