বিশ্ব শোভন কর্মদিবস : শোভন কর্মপরিবেশ নিশ্চিতের দাবী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩৫ পিএম, ৭ অক্টোবর ২০১৯ সোমবার
বিশ্ব শোভন কর্মদিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন।
অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের জন্য শোভন কর্মপরিবেশ, কর্মঘন্টা, বাঁচার মত মজুরি নিশ্চিত করতে পারলেই শোভন কর্মদিবস পালন সার্থক হবে।
আজ সোমবার বিশ্ব শোভন কর্মদিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো: ইসরাফিল আলম।
তিনি বলেন, দেশের শ্রমিকের অধিকার ও নিরাপত্তা অন্যান্য ইস্যুর তুলনায় অনেকটাই উপেক্ষিত।
মানবাধিকার প্রতিষ্ঠা করতে হলে আগে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। দেশের মোট শ্রম শক্তির ৮৫ ভাগ শ্রমিক কাজ করে অপ্রাতিষ্ঠানিত খাতে। অথচ তাদের জন্য কোন আইন নেই, তারা শ্রম আইনের বাইরে। এর কারণে শ্রমিক হিসেবে তাদের যে অধিকার তা থেকে তারা বঞ্চিত।
“বিশ্ব শোভন কর্ম দিবস” উদযাপন উপলক্ষে, অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের জন্য শোভন কর্ম পরিবেশ নিশ্চিতকরণের লক্ষ্যে তাদের এ বিষয়ে অবহিতকরণ এবং শোভন কর্ম পরিবেশ প্রাপ্তির অধিকার বিষয়ে সচেতন করে তোলার উদ্দেশ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলস এবং অ্যাকশন এইড বাংলাদেশ এর যৌথ উদ্যোগে “অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিক সমাবেশ ও আলোচনা সভা”র আয়োজন করেছে। জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়াম এ সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের চুক্তি পত্র, পরিচয় পত্র, নির্দিষ্ট কর্মঘন্টা, সাপ্তাহিক ছুটি এবং ট্রেড ইউনিয়ন করার অধিকার নেই। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করতে হলে আগে এগুলো নিশ্চিত করতে হবে। এর জন্য প্রয়োজনে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে।
বিল্স ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসাইন এর সভাপতিত্বে এবং জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল এর সঞ্চালনায় অনুষ্ঠানে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যুগ্ম মহাপরিদর্শক ড. মো: মোস্তাফিজুর রহমান, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ-স্কপ এর যুগ্ম-সমন্বয়কারী মেসবাহউদ্দিন আহমেদ, বিল্স এর যুগ্ম মহাসচিব এবং নির্বাহী পরিচালক মোঃ জাফরুল হাসান, বিলস এর যুগ্ম মহাসচিব ডা. ওয়াজেদুল ইসলাম খান, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন।
এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম, জাতীয় গ্রাহস্থ্য নারী শ্রমিক ইউনিয়ন এর উপদেষ্টা আবুল হোসাইন, অ্যাকশন এইড বাংলাদেশের উপ পরিচালক ফারিয়া চৌধূরী প্রমুখ। অনুষ্ঠানে শোভন কাজ বিষয়ক প্রতিবেদন উপস্থাপন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজ কর্ম বিভাগের সহযোগী অধ্যাপক মোস্তাফিজ আহমেদ।
- কাল থেকে হজের ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব
- বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
- পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে
- শাহবাগ-ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা
- মা-বোনেরা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, নিরাপত্তা আমরা দিবো: ফখরুল
- আজ শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- দুই দিন বন্ধ থাকবে দেশের সব মার্কেট ও শপিংমল
- আজ ঢাকার তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই
- দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৭৬৪০ টাকা
- গুলিবিদ্ধ শিশু হুজাইফা মৃত্যুর কাছে হেরে গেল
- বিশ্বে দ্বিতীয় দূষিত শহর ঢাকা, শীর্ষে কায়রো
- ছোট গল্প: ওরা ঝগড়া ভুলে বন্ধু হলো
- লাঞ্চ, সুস্থ থাকার ছোট কিন্তু কার্যকর টিপস
- ভেনেজুয়েলায় নির্বাচন এ বছর হতে পারে: মাচাদো
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক
- ছোট গল্প: ওরা ঝগড়া ভুলে বন্ধু হলো
- লাঞ্চ, সুস্থ থাকার ছোট কিন্তু কার্যকর টিপস
- শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য
- চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই
- বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
- আজ শুক্রবার ঢাকার যেসব মার্কেট বন্ধ
- সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- কলা খাওয়ার ফলাফল: ক্ষুদ্র ফসল, বিশাল উপকারিতা
- নিজের বিয়ে নিয়ে যা বললেন সাফা কবির
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- আজ ঢাকার তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই
- পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে
- হজযাত্রীদের ভিসা ইস্যুর তারিখ জানাল সৌদি আরব
- পে-স্কেল বাস্তবায়নের দাবি, সরকারি কর্মচারীরা যমুনার দিকে











