বিষাক্ত মদপানে পাঞ্জাবে ৮৬ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০১ পিএম, ২ আগস্ট ২০২০ রবিবার
ছবি: সংগৃহীত
ভারতের পাঞ্জাব প্রদেশে বিষাক্ত মদ খেয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৬ জনে।শনিবার পাঞ্জাবের অমৃতসর রুরাল, গুরুদাসপুর ও তরণ তারণর নামক তিন জেলায় ১০০ টি জায়গায় তল্লাশি চালিয়ে এর সঙ্গে যুক্ত ২৫ জনকে গ্রেফতার করেছে প্রসাশন। এই ঘটনায় পাঞ্জাবে আতঙ্ক ছড়িয়েছে।
দেশটির উত্তরাঞ্চলের ওই প্রদেশটির সরকারি কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি।
ভারতের সংবাদমাধ্যম কলকাতা ২৪ জানিয়েছে, শুক্রবার রাত পর্যন্ত পাঞ্জাবের তরণ তারণ জেলায় মৃতের সংখ্যা ছিল ১৯। শনিবার তা বেড়ে ৪২ হয়েছে। এখনও পর্যন্ত অমৃতসরে ১১, বাটালা আর গুরুদাসপুরে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
পাঞ্জাবের ডেপুটি কমিশনার অফ পুলিশ কুলবন্ত সিং জানান, শনিবার তরণ তারণ জেলায় নতুন করে ২৩ জনের মৃত্যু হয়েছে। জেলার সদর আর শহর এলাকায় বেশি মানুষের মৃত্যু হয়েছে।
পাঞ্জাবের এক উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার বিষমদ পানে মৃত্যুর সংখ্যা সরকারি হিসাবের তুলনায় আরও বেশি। কারণ ভুক্তোভোগী অনেক পরিবার বিষয়টিকে সামনে আনতে চাচ্ছেন না। কোনো অ্যাকশন নেয়া হোক সেটা চাইছেন না তারা। অনেকে আবার মৃতের পোস্টমর্টেমও করতে দিচ্ছেন না। তাই বিষপানে মৃত্যুর আসল সংখ্যাটি নিরুপণ করা যাচ্ছে না।
ওই পুলিশ কর্মকর্তার মতো একই বক্তব্য দিয়ে গুরুদাসপুরের জেলা প্রশাসক মোহম্মদ ইসফাক বলে, অনেক পরিবার এটাই স্বীকার করছে না যে, তাদের পরিজনের মৃত্যু বিষাক্ত মদ খেয়ে হয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে এসব মৃত্যু ঘটেছে বলে জানাচ্ছে পরিবারগুলো।
লকডাউনের কারণে মদের দোকান বন্ধ থাকায় ঘরে বানানো চোলাই মদ খেয়েই এসব মৃত্যুর ঘটনা ঘটেছে বলে ধারণা পাঞ্জাব পুলিশের।
-জেডসি
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- বর্ষার শুরুতেই ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ জরুরি
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- এলপি গ্যাসের দাম কমল
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- মুক্তির আগেই বিতর্কে শ্রদ্ধা কাপুরের নতুন সিনেমা
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’
- বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- এলপি গ্যাসের দাম কমল
- টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- ৬০ বছরের গ্লানি ঘুচিয়ে নতুন ইতিহাস ইংল্যান্ডের
- এইচএসসি পরীক্ষা শুরু আজ,অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী
- অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন











