ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১৩:৪৬:৪৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর রাজধানীর বাইরে অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে

বিসিএস পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে হলে থাকার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৩৮ এএম, ১৪ জানুয়ারি ২০২৬ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠাতব্য ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় (এমসিকিউ টাইপ) শৃঙ্খলা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে পরীক্ষার্থীদের একাধিক নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

এতে বলা হয়েছে, পরীক্ষার দিন সকাল ৯টা ৩০ মিনিটের পর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা হলে প্রবেশ করতে দেওয়া হবে না।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিনের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরীক্ষা হলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে হাজিরা তালিকায় পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন নম্বর জোড় ও বিজোড় ক্রমানুসারে বিন্যস্ত করা হবে। পাশাপাশি প্রতিটি রেজিস্ট্রেশন নম্বর কক্ষভিত্তিক দৈবচয়ন (র‌্যান্ডম) পদ্ধতিতে সাজিয়ে হাজিরা তালিকা প্রস্তুত করা হবে।

পিএসসি জানায়, দৈবচয়ন পদ্ধতিতে পরীক্ষার্থীদের নিজ নিজ আসন ও কক্ষ চিহ্নিত করতে কিছুটা সময় লাগতে পারে। সে কারণে পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা হলে উপস্থিত থাকতে হবে। নির্ধারিত সময় অনুযায়ী সকাল ৯টা ৩০ মিনিটের পর আর কাউকে হলে প্রবেশ করতে দেওয়া হবে না।

তাই সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজন এবং হলের সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার স্বার্থে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরীক্ষা পরিচালনাসংক্রান্ত সব নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের জন্য পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে।