বিয়েবাড়ির খাবার খেয়ে অসুস্থ ২ শতাধিক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১৩ পিএম, ১৭ নভেম্বর ২০১৯ রবিবার
মুন্সীগঞ্জ সদরের বাগেশ্বর এলাকায় বিয়ের অনুষ্ঠানে খাবার খেয়ে অন্তত ২০০ জন অসুস্থ হয়েছে। তাদের মধ্যে ৫০ জনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। যার মধ্যে ১২ শিশুও রয়েছে। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার সদর উপজেলার মহাকালী ইউনিয়নের বাগেশ্বর এলাকার আলী কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানে খাবার খেয়ে বর ও কনেপক্ষের লোকজন অসুস্থ হয়।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শৈবাল বসাক জানান, শনিবার সন্ধ্যার পর থেকে অসুস্থ নারী, পুরুষ ও শিশুরা হাসপাতালে আসতে শুরু করে। আজ রোববার সকাল পর্যন্ত অসুস্থ বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি জানান, অসুস্থদের মধ্যে ৫০ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন। অসুস্থরা সবাই পেটে ব্যথা ও বমি করায় হাসপাতালে আসেন।
মতিন নামে এক ভুক্তভোগী জানান, সদর উপজেলার বাগেশ্বর দেওয়ান বাড়ি গ্রামের আসাবুদ্দিদের মেয়ে রুপা আক্তার ও একই উপজেলার পঞ্চসার গ্রামের সফিউদ্দিনের ছেলে রানা দেওয়ানের মধ্যে এ বিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে গিয়ে খাবার খেয়ে অনেকে অসুস্থ হয়ে পড়ে।
এ ঘটনায় শনিবার সন্ধ্যা থেকে রোববার দুপুর পর্যন্ত ৫০ রোগী এই হাসপাতালে ভর্তি হয়েছে।
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি
- টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
- দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে রাজধানী ঢাকা
- সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- রুমিন-ওসি বাগ্বিতণ্ডা: থানায় যাওয়া ব্যক্তিদেরতালিকা করছে পুলিশ
- তেল ছাড়াই আলুর পরোটা, জেনে নিন তৈরির পদ্ধতি
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- কমছে না পোলাওয়ের চাল ও আটা-ময়দার দাম
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার











