বিয়ের ঘোষণার পর প্রসেনজিতের বাড়িতে ঋতুপর্ণা!
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৯ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২২ সোমবার
ফাইল ছবি
সপ্তাহ খানেক আগেই বিয়ের ঘোষণা দেন টালিউডের সুপারস্টার প্রসেনজিৎ ও তারকা অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। একসময় নায়ক-নায়িকার ভূমিকায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন তারা। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলেও শোনা যায়।
সেই অপূর্ণ সম্পর্কটিকেই কি তারা পূর্ণতা দিচ্ছেন? এই প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে চারদিকে, তখন ঋতুপর্ণাকে দেখা গেল প্রসেনজিতের বাড়িতে! তবে কি বিয়ের ঘোষণা দিয়ে সোজা বুম্বাদার বাড়িতে উঠলেন অভিনেত্রী?
রোববার (২০ ফেব্রুয়ারি) সকালে ইনস্টাগ্রামে ঋতুপর্ণার সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেন প্রসেনজিৎ চ্যাটার্জি। ঋতুর হাতে অভিনেতার প্রিয় পোষ্য রকি। ছবির ক্যাপশনে প্রসেনজিৎ লিখেছেন, ‘রকিকে দেখতে কে এসেছে দেখুন!’
গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে বিয়ের নিমন্ত্রণপত্র প্রকাশ করেন প্রসেনজিৎ ও ঋতুপর্ণা। তাতে লেখা ছিল, “বিগত তিন দশকেরও বেশি সময় একসঙ্গে স্ক্রিন শেয়ার করার পর এবার আমরা নতুনভাবে আপনাদের সামনে ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’। গুরুজনদের আশীর্বাদ ও সকলের ভালোবাসা নিয়ে আমরা আগামীর পথ চলতে চাই। পাকা দেখা থেকে বিয়ের সব দায়িত্ব সামলাচ্ছেন সম্রাট শর্মা ও তার হাট্টিমাটিম টিম। বিয়ের ঘটকালির দায়িত্বে পল্লবী চট্টোপাধ্যায়। বিয়ের তত্ত্বাবধানে মোহর ও শর্মিষ্ঠা। ডিজিটাল পত্রদ্বারা নিমন্ত্রণের ত্রুটি মার্জনীয়।’’
সেই পত্রের নিচে লেখা, ‘ইতি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত’। পুরো বিষয়টিই অবাক করার মতো। কেননা প্রসেনজিৎ ও ঋতুপর্ণা দু’জনেই আলাদাভাবে সংসারী মানুষ।
আসলে বাস্তবের বিয়ে নয়, সিনেমার পর্দাতেই নতুনভাবে হাজির হবেন বুম্বাদা ও ঋতু। তবে সেই সিনেমা সম্পর্কে এখনই স্পষ্ট করে কিছু বলতে চাইছেন না সংশ্লিষ্টরা। আপাতত তাই দুই তারকার বিয়ের মুখরোচক গল্পে মশগুল টালিগঞ্জ।
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বৃহস্পতিবার বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`

- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী