বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ‘ধর্ষণ’ করছিলেন ছাত্রলীগের এই নেতা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৮ পিএম, ২৬ জুলাই ২০১৯ শুক্রবার
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে এক বিবাহিত নারীকে ধর্ষণের অভিযোগে উঠেছে। এ ঘটনায় ছাত্রলীগের ওই নেতার বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় একটি মামলা দায়ের করা হয়েছে।
অভিযুক্ত ওই ছাত্রলীগ নেতার নাম তারেক হাসান। তিনি উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক এবং মালিখালী ইউনিয়নের দক্ষিণ তুতবাড়ী গ্রামের বাসিন্দা। এর আগে গত বুধবার নাজিরপুর উপজেলায় ধর্ষণের এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই নারীর বাবা মারা যাওয়ার পরে মায়ের সঙ্গে মামা বাড়িতে বসবাস করে আসছিলেন। তবে পাশ্ববর্তী চিতলমারী উপজেলায় ওই নারীর বিয়ে হলেও স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় আবারও মামা বাড়িতে মায়ের কাছে চলে আসেন। বুধবার রাতে ওই নারীর মা বাড়িতে না থাকায় রাত ১০টার দিকে ছাত্রলীগ নেতা ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে।
এ সময় ভুক্তভোগীর মামাতো ভাই সুজনসহ স্থানীয়রা ছাত্রলীগ নেতাকে আটক করলেও তিনি কৌশলে পালিয়ে যান। এরপর গতকাল বৃহস্পতিবার ওই নারী বিয়ের দাবিতে সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত ছাত্রলীগ নেতার ঘরে অবস্থান করেন।
ভুক্তভোগী ওই নারী জানান, তারেক দীর্ঘদিন ধরে বিয়ের প্রলোভনে তাকে ধর্ষণ করে আসছে। বুধবার রাতে ঘরে ঢুকে আবারও তাকে ধর্ষণ করে। এ সময় স্থানীয়রা তাকে আটক করলেও সে কৌশলে পালিয়ে যায়।
উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. তরিকুল ইসলাম চৌধুরী তাপস জানান, ধর্ষণের সত্যতার প্রমাণ পেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনিরুল ইসলাম জানান, সংবাদ পেয়ে তাৎকক্ষণিকভাবে সেখানে পুলিশ পাঠানো হয়। পুলিশ ওই ছাত্রলীগ নেতার বাড়ি থেকে ভুক্তভোগী নারীকে থানায় নিয়ে আসে। এরপর তার অভিযোগের পরিপ্রেক্ষিতে থানায় একটি মামলা রুজু হয়েছে।
এদিকে অভিযুক্ত ছাত্রলীগ নেতা তারেককে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- ডাকসুর প্রথম নারী ভিপি: বেগম জাহানারা আখতার
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- হারিয়ে যাওয়া জোৎস্নাকে খুঁজছে তার পরিবার
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে রাজধানী ঢাকা
- স্বর্ণের দামে টানা তিন দফায় পতন
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
- ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি











