ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ০:১৯:১১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

বিয়ে করলেন দীপিকা ও রনবীর

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:১৪ পিএম, ১৫ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার

অবশেষে বলিউড সুপারস্টার দীপিকা পাড়ুকোন ও  রনবীর সিং ইতালিতে গাঁটছড়া বেঁধেছেন। বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যমে একথা বলা হয়েছে। ভারতের বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার খবরে বলা হয়, সেলিব্রিটি এই যুগল বুধবার ইতালির লেক কোমোতে অনাড়ম্বরভাবে বিয়ে করেন।


বিয়ের ব্যাপারে তারকা দম্পতি এখনো কিছু বলেননি অথবা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টে বিয়ের ছবি প্রকাশ করেননি। খবর বার্তা সংস্থা এএফপি’র।


দীপিকা বর্তমানে ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে বড় নারী তারকা। তিনি হলিউডের সিনেমা ‘এক্সএক্সএক্স রিটার্ন অব জান্ডার কেজ’ সিনেমায় জনপ্রিয় তারকা ভিন ডিজেলের বিপরীতে অভিনয় করেছেন।


গত মাসে দীপিকা (৩২) ও রনবীর (৩৩) নভেম্বরের ১৪ ও ১৫ তারিখে তাদের বিয়ে হবে বলে ঘোষণা দিয়েছিলেন। এই যুগল ২০১৩ সাল থেকে প্রেম করছেন। তবে মানুষের কাছে তাদের সম্পর্কের কথা গোপন রাখেন।


নবদম্পতির বন্ধু ভারতীয় চলচ্চিত্র পরিচালক করন জোহর টুইট করে তাদের শুভেচ্ছা জানান। বুধবার তিনি টুইট বার্তায় বলেন, ‘খুব সুন্দর ও চমৎকার জুটি! সাবধান! নজর লেগে যেতে পারে! তোমাদের দুজনকে অভিনন্দন ! আমি তোমাদের ভালবাসি। তোমাদের বাকী জীবন ভালবাসা ও আনন্দে কাটুক!’


রনবীর ও দীপিকা চলতি বছরের গোড়ার দিকে ইতিহাস ভিত্তিক একটি সিনেমায় অভিনয় করেন। বিতর্কিত এই সিনেমাটি নিয়ে ভারতের উত্তরাঞ্চলে ব্যাপক সহিংস বিক্ষোভ হয়।


ওই সিনেমায় দীপিকা একজন কিংবদন্তী হিন্দু রানীর চরিত্রে এবং রনবীর একজন মুসলিম বিজেতার চরিত্রে অভিনয় করেন। এদিকে ভারতীয় সুপারস্টার প্রিয়াংকা চোপড়া ও আমেরিকান সঙ্গীতশিল্পী নিক জোন্স আগামী মাসে ভারতে বিয়ে করতে যাচ্ছেন।