ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ১০:২১:৩৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বৃহস্পতিবার বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

বিয়ে করলেন সারিকা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৩ এএম, ৯ ফেব্রুয়ারি ২০২২ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সারিকা সাবরিন বিয়ে করেছেন। পাত্র আহমেদ রাহি, পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার এবং দৃক ব্যান্ডের বেজ গিটারিস্ট। তথ্যটি নিশ্চিত করেছেন তিনি। গত ০২-০২-২০২২ তারিখে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

বিয়ে প্রসঙ্গে সারিকা বলেন, ‘গত বছরের ডিসেম্বর মাসের ১২ তারিখে দুই পরিবারের সম্মতিতে আমরা বাগদান সম্পন্ন করেছি। আর এ বছরের ২ ফেব্রুয়ারি একটা চমৎকার তারিখ ছিল। তাই ঐদিনে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নিলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন। খুব শিগগিরই কাজে ফিরব।’

প্রসঙ্গত, একটি মোবাইল অপারেটর কোম্পানির বিজ্ঞাপনের মাধ্যমে ২০০৬ সাল থেকে সারিকা মিডিয়াতে পথ চলা শুরু করেন। বিজ্ঞাপনটিতে অভিনয়ের মাধ্যমেই তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন।

মডেলিং এর পাশপাশি হুট করে নাটকে অভিনয়ের প্রস্তাব পেয়ে যান। আশুতোষ সুজনের পরিচালনায় সেই নাটকটির নাম ছিল ‘ক্যামেলিয়া’। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক নাটকে অভিনয় করে জায়গা করে নিয়েছেন দর্শকের হৃদয়ে।