বিয়ে প্রসঙ্গে প্রভাকে ভক্তের প্রশ্ন, দিলেন কড়া জবাব
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৫ এএম, ২ জানুয়ারি ২০২৬ শুক্রবার
ছবি: সংগৃহীত
নতুন বছরের শুরুতেই ভক্তদের সঙ্গে আড্ডায় মেতেছিলেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তবে সেই আনন্দঘন আড্ডায় তাল কাটলো এক ভক্তের ব্যক্তিগত প্রশ্নে। বিয়ের পরিকল্পনা নিয়ে প্রশ্ন করায় বেশ কড়া ভাষায় নিজের অবস্থান পরিষ্কার করেছেন এই অভিনেত্রী।
লাইভের শুরুতেই প্রভা ভক্তদের অনুরোধ করেছিলেন, যেন কোনো অপ্রাসঙ্গিক বা আপত্তিকর প্রশ্ন না করা হয়। স্পষ্ট জানিয়ে দেন, ব্যক্তিগত বা অপ্রাসঙ্গিক বিষয়ে তিনি কথা বলতে আগ্রহী নন। কিন্তু এর মাঝেই এক ভক্ত প্রশ্ন করে বসেন, ‘বিয়ে করবেন কবে?’
প্রশ্নটি শোনামাত্রই বেশ বিরক্ত হন প্রভা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অভিনেত্রী বলেন, আচ্ছা- একটু থামছি, এই প্রশ্নটার উত্তর দেবো। আপনাদের এই যে এইরকম প্রশ্নগুলো যে একটা ব্যাড ম্যানারস সেটা কি আপনারা জানেন? বিয়ে হবে কবে? বিয়ে হচ্ছে না কেন? বাচ্চা নিচ্ছ না কেন? ডিভোর্স হয়ে গেল কেন- আপনাদের কি মনে হয়? আমি তো একটা রক্ত মাংসের গড়া মানুষ একটা স্বাভাবিক মানুষ। মানে ওপরওয়ালা বিয়ে যদি লিখে রাখেন, তাহলে তো অবশ্যই হবে।
প্রভা বলেন, জন্ম মৃত্যু আর বিয়ে আল্লাহর লেখা। তো সে হিসেবে কথাটা অপ্রাসঙ্গিক না? আর এই ধরণের প্রশ্ন খুবই ব্যক্তিগত বিষয়। একটা বয়সের পর বাবা-মায়ের পক্ষ থেকেও এ ধরনের প্রশ্ন করা অনেক সময় সীমা লঙ্ঘনের মধ্যে পড়ে।
অভিনেত্রী বলেন, প্রত্যেক মানুষই নিজের একটি সংসার চায়। কিন্তু সেটা যদি এখন না হয়, তবে হয়তো সৃষ্টিকর্তা আমার মঙ্গলের কথাই ভেবে তা ঘটতে দিচ্ছেন না। এখানে আমার নিজের তো কিছু করার নেই।
ক্ষোভ প্রকাশ করে প্রভা আরও বলেন, অনেক সময় মানুষ বুঝে বা না বুঝে এমন প্রশ্ন করে, যেসব একদিকে অভদ্রতা, অন্যদিকে কষ্টদায়কও। এটা আপনারা অনেকেই বোঝেন না।
এদিকে কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন সাদিয়া জাহান প্রভা। চাকরির পাশাপাশি নিয়মিত শুটিং করছেন তিনি। গেল বছর প্রথমবারের মতো চলচ্চিত্রে নাম লেখান এই অভিনেত্রী। সামনে তাকে দেখা যাবে ‘দুই পয়সার মানুষ’ ও ‘দেনা পাওনা’ নামে দুই সিনেমায়।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০










