বীরকন্যা প্রীতিলতার জন্মদিন আজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩৭ পিএম, ৫ মে ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
ব্রিটিশবিরোধী আন্দোলনের বাঙালী মুক্তিযোদ্ধা প্রীতিলতা ওয়াদ্দেদারের জন্মদিন আজ। ১৯১১ এদিন চট্টগ্রামে জন্মগ্রহণ করেন এই অগ্নিকন্যা। মাস্টার দা সূর্যসেনের নেতৃত্বে তখনকার ব্রিটিশবিরোধী সশস্ত্র আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন এ বিপ্লবী। আজো তার আত্মত্যাগ প্রেরণা যোগায় অন্যায়-শোষণ-নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। প্রীতিলতা ওয়াদ্দেদার। বিপ্লবের স্ফুলিঙ্গের আরেক নাম। তখনকার ভারতবর্ষজুড়ে বৃটিশদের রাজত্ব। ১৯৩০ সালে পুরো বাংলায় বিপ্লবীরা সংগ্রাম করছেন স্বাধীনতার জন্যে। সশস্ত্র সেই বিপ্লবের একজন অগ্রসেনা প্রীতিলতা। ১৯২৯ সালে ইডেন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়ে ঢাকা বোর্ডে প্রথম স্থান অধিকার করেন। বছর ২ পরে কোলকাতার বেথুন কলেজ থেকে দর্শণশাস্ত্রে গ্রাজুয়েশন। চট্টগ্রামের যোগ দেন নন্দনকানন অপর্ণাচরন স্কুলে প্রধান শিক্ষিকা হিসেবে । পূর্ববঙ্গে ব্রিটিশদের আধিপত্যে বিক্ষুব্ধ প্রীতিলতা। ভারতের স্বাধীনতা সংগ্রামের গোপন দলিলপত্র পাঠ থেকে উদ্বুদ্ধ হন সশস্ত্র বিপ্লবে। যোগ দেন সূর্যসেনের বিপ্লবী দলে । ১৯৩২ সালে চট্টগ্রামের পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব দখলের নেতৃত্ব দিয়েছেন প্রীতিলতা। ক্লাবের সামনে সাইনবোর্ড ছিল “কুকুর ও ভারতীয়দের প্রবেশ নিষেধ”। ভারতীয়দের প্রতি ব্রিটিশদের এমন বর্ণবৈষম্য দৃষ্টিভঙ্গির জবাব দিতে সেই ক্লাব আক্রমন করেছিল প্রীতিলতা ব্রিগেড জানালেন বিশিষ্ট এই রাজনীতিবিদ । প্রীতিলতার সাহসিকতা থেকে বর্তমান প্রজন্মকে অনুপ্রেরনা নেয়ার আহ্বানও তার । ১৯৩২ সালের সেপ্টেম্বর সায়ানাইড পান করে আত্মহত্যা করেন ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী প্রীতিলতা।
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- সোনা: পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত ধাতুর গল্প
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো


