ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ০:০৬:৪২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের স্ত্রী ফজিলাতুন্নেসা মারা গেছেন

নিজস্ব ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২৮ এএম, ২২ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার

বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের স্ত্রী বেগম ফজিলাতুন্নেসা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইনা ইলাইহি রাজিউন)। 


বুধবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করে  বলেন, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের স্ত্রী বেগম ফজিলাতুন্নেসা ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। এসব অসুখ নিয়ে গত ২৭ অক্টোবর হাসপাতালে ভর্তি হন। এরপর চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে তিনি ইন্তেকাল করেন। 

 

ফজিলাতুন্নেসার আত্মীয় আসাদ রহমান জানান, ছেলে ও নাতি-নাতনিদের নিয়ে জেলা সদরের কুড়িগ্রামে সরকারের দেওয়া বাড়িতেই থাকতেন ফজিলাতুন্নেসা। সম্প্রতি অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকায় নেওয়া হয়। 


মৃত্যুকালে তিন মেয়ে ও এক ছেলে, নাতি-নাতনিসহ আত্মীয়-স্বজন রেখে গেছেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের স্ত্রী। ফজিলাতুন্নেসার মরদেহ ঢাকা থেকে কখন গ্রামের বাড়িতে পাঠানো হবে তা এখনও ঠিক করা হয়নি। 

 

১৯৫৯ সালের ২৬ ফেব্রুয়ারি পূর্ব পাকিস্তান রাইফেলসে (বর্তমানে বিজিবি) যোগ দেওয়া নূর মোহাম্মদ মুক্তিযুদ্ধের সময় ৫ সেপ্টেম্বর যশোরে পাকবাহিনীর গুলিতে শহীদ হন। পরে তাকে ‘বীরশ্রষ্ঠ’ খেতাব ভূষিত করে সরকার। 

 

এদিকে ফজিলাতুন্নেসার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।