ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১০:০৪:৩০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর রাজধানীর বাইরে অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭ বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা

বীরাঙ্গনা রমা চৌধুরী আর নেই

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৫:৩৫ পিএম, ১১ সেপ্টেম্বর ২০১৮ মঙ্গলবার

রমা চৌধুরী

রমা চৌধুরী

একাত্তরের বীরাঙ্গনা রমা চৌধুরী আর নেই। আজ সোমবার ভোর ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। রমা চৌধুরীর বইয়ের প্রকাশক আলাউদ্দিন খোকন বিষয়টি নিশ্চিত করেছেন।



এর আগে শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার বিকেল ৩টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কেবিন থেকে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে(আইসিইউ) নেয়া হয়। পরে রোববার রাত পৌনে ১১টার দিকে তাকে লাইফ সাপোর্ট নেয়া হয়।



কোমরের আঘাত, গলব্লাডার স্টোন, ডায়াবেটিস, অ্যাজমাসহ নানা রোগে আক্রান্ত হয়ে চলতি বছরের ১৫ জানুয়ারি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রমা চৌধুরী ভর্তি হন। এরপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি।



১৯৩৬ সালের ১৪ অক্টোবর চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় জন্মগ্রহণ করেন রমা চৌধুরী। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেন। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে যেসব অগণতি মা-বোন সম্ভ্রম হারিয়েছিলেন তাদের একজন চট্টগ্রামের রমা চৌধুরী। 



রমা চৌধুরী ৭১ এর জননী, এক হাজার এক দিন যাপনের পদ্য, ভাব বৈচিত্র্যে রবীন্দ্রনাথ সহ ১৯টি বই লিখেছেন তিনি। চট্টগ্রাম নগরীতে খালি পায়ে বিচরণ ছিল এই বীরাঙ্গনার। নিজের লেখা বই নিজেই বিক্রি করতেন তিনি।