বুচার নারী-শিশুরা ধর্ষণের শিকার, দাবি ইউক্রেনের
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৮ এএম, ৭ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
ইউক্রেনের রাজধানী কিয়েভের পার্শ্ববর্তী বুচা শহরে গণহত্যা চালানোর পাশাপাশি নারী ও কিশোরীদের ওপর যৌন নিপীড়ন চালিয়েছে বলে অভিযোগ করেছে ইউক্রেনের সরকারি কর্মকর্তারা।
ব্রিটশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, বুচা শহরের অন্ততপক্ষে ২৫ জন নারী ও কিশোরী বলেছে, তারা রুশ সেনাদের দ্বারা ধর্ষণের শিকার হয়েছে।
ইউক্রেন পার্লামেন্টের হিউম্যান রাইটস কমিশনার লিউডমিলা ডেনিসোভা জানিয়েছেন, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের নাগরিকদের সহায়তায় একটি হেল্পলাইন চালু রয়েছে। সেখানে বুচা শহরের ১৪ থেকে ২৪ বছর বয়সী নারী ও কিশোরীেদের ধর্ষণের অন্তত ২৫টি অভিযোগ পাওয়া গেছে।
তিনি বলেন, বুচা শহরে একসাথে ১৪ থেকে ২৪ বছর বয়সী ২৫ জন নারী ও কিশোরী পাওয়া গেছে। যারা রুশ সৈন্যদের দ্বারা ধর্ষণের শিকার হয়েছেন।
তিনি আরও বলেন, ইউক্রেনের জনগণের ওপর রুশ সেনাদের গণহত্যা এবং যুদ্ধাপরাধের প্রমাণ পাওয়া গেছে। হত্যার [পাশপাশি ধর্ষণ এখন রুশ সেনাদের নতুন অস্ত্রে পরিণত হয়েছে।
ডেনিসোভা জানান, বিগত এক মাস ধরে এটি ঘটে আসা এই ভয়ানক অপরাধ নথিভুক্ত করা হচ্ছে। সকল অপরাধীকে শাস্তি পেতে হবে।
রুশ সেনারা বুচা শহরের দখলদারিত্ব ছেড়ে দেয়ার পরই সেখানকার নৃশংসতার চিত্র পরকাশ হতে শুরু করেছে। বুচায় বেসামরিক নাগরিক হত্যাসহ যুদ্ধাপরাধ করা হয়েছে অভিযোগ করেছে ইউক্রেন। শহরটিতে বেশ কয়েকটি গণকবরের সন্ধান পাওয়া গেছে বলেও জানানো হয়েছে।
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম
- একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ
- বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব