বুরুন্ডিতে ভূমিধসে শিশুসহ ১৫ জনের প্রাণহানি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৯ এএম, ২৪ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
পূর্ব আফ্রিকার দেশ বুরুন্ডিতে ভারী বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে শিশুসহ অন্তত ১৫ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছে আরো ৩ জন। এছাড়া, কয়েক ডজন বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর নিউ ইয়র্ক টাইমসের।
দেশটির বুজুমবুরা শহরের মেয়র ফ্রিডি এমবোনিমপা সোমবার সন্ধ্যায় এই তথ্য জানান।
অ্যাঞ্জেলে নামের ৫০ বছর বয়সী এক বৃদ্ধা বলেন, ভূমিধসে তাদের বাড়ি ধ্বংস হয়ে গেছে; তিনি তার ৪ শিশু এবং স্বামীকে হারিয়েছেন। এই সময় তিনি বাড়ির বাইরে থাকায় বেঁচে গেছেন।
স্থানীয় বাসিন্দারা যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানান, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। কারণ, এখনো অনেকেই নিখোঁজ আছেন।
ভূমিধসের শিকার অঞ্চলগুলো পরিদর্শনের সময় দেশটির নিরাপত্তামন্ত্রী অ্যালেইন গুইলাউম বুনিয়োনি বলেন, যাদের বাসাবাড়ি ধ্বংস হয়ে গেছে; তাদের থাকার ব্যবস্থা করবে কর্তৃপক্ষ।
পূর্ব আফ্রিকায় গত কয়েক সপ্তাহ ধরে ভারী বর্ষণে অসংখ্য মানুষের প্রাণহানি ঘটেছে। বুরুন্ডির কর্তৃপক্ষ জানায়, এই মাসের শুরুতে ভূমিধসে অন্তত ২৮ জন নিহত হয়েছে।
-জেডসি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ











