বুলবুল মহলানবীশের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:০৩ পিএম, ১৪ জুলাই ২০২৩ শুক্রবার
বুলবুল মহলানবীশের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের খ্যাতিমান শিল্পী এবং বীর মুক্তিযোদ্ধা বুলবুল মহলানবীশের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শুক্রবার এক শোক বার্তায় তিনি বলেন, বুলবুল মহলানবীশ একাধারে কবি, লেখক, গায়ক, আবৃত্তিশিল্পী, অভিনেতা এবং টেলিভিশন-বেতার-মঞ্চে শিল্প-সাহিত্যিক-সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন। তিনি ছিলেন সাংস্কৃতিক ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।
তিনি আরো বলেন, বুলবুলের মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনের অপূরণীয় ক্ষতি হয়েছে। বিখ্যাত এই শিল্পী তার কাজের মধ্য দিয়ে দেশবাসীর কাছে বেঁচে থাকবেন।
সরকার প্রধান প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয়ের ঐতিহাসিক মুহূর্ত উপলক্ষ্য করে বেতারে প্রচারিত ‘বিজয় নিশান উড়ছে ওই’ গানটিতে বুলবুলও একজন শিল্পী ছিলেন ।
প্রধানমন্ত্রী আরো বলেন, তিনি রবীন্দ্র একাডেমির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন এবং জাতীয় কবিতা পরিষদ, কচিকাঁচার মেলা, উদীচী, সেক্টর্স কমান্ডার ফোরাম এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মতো অনেক সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন বুলবুল। আজ ভোরে ঢাকার বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭০ বছর।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী











