বুস্টার ডোজ পাচ্ছেন কারা, দেওয়া হচ্ছে কোন টিকা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৬ এএম, ১৮ ডিসেম্বর ২০২১ শনিবার
ফাইল ছবি
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ইতোমধ্যে যারা দুই ডোজ টিকা নিয়েছেন, নির্দিষ্ট সময় পর তারা পাচ্ছেন তৃতীয় ডোজ। আর এ ডোজকে বলা হচ্ছে বুস্টার ডোজ।
তবে দ্বিতীয় ডোজ নেওয়ার কতদিন পর বুস্টার ডোজ নেওয়া হবে এবং প্রথম ও দ্বিতীয় ডোজ হিসেবে যে টিকা দেওয়া হয়েছিলো সেটিই তৃতীয় ডোজ হিসেবে দেওয়া হবে কি-না তা এখনও নিশ্চিত নয়।
স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের একজন ডা. সামছুল হক। তিনি বলেন, রোববার যাদের টিকা দিয়ে বুস্টার ডোজের সূচনা হবে তাদের ফাইজারের টিকা দেওয়া হবে, যদিও তারা আগের দুই ডোজ হিসেবে কোন টিকা নিয়েছিলেন, সেটি তিনি নিশ্চিত করে বলতে পারেননি।
'আমরা এখন ফাইজার দিয়ে শুরু করব। এটুকুই এখন বলতে পারছি। রোববার স্বাস্থ্যমন্ত্রী এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাবেন আশা করছি', বলেন ডা. সামছুল হক।
এর আগে স্বাস্থ্যমন্ত্রী অবশ্য জানিয়েছিলেন, ষাটোর্ধ্ব ব্যক্তি ও চিকিৎসক এবং চিকিৎসা সংশ্লিষ্টরা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ ফ্রন্টলাইন ওয়ার্কারদের বুস্টার ডোজ দেওয়া হবে।
সময়ের সাথে সাথে করোনার টিকার সুরক্ষা সক্ষমতা কমে আসায় উন্নত দেশগুলো আগেই বুস্টার ডোজ দেওয়া শুরু করেছে। এখন করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট আসার পর বাংলাদেশেও বুস্টার ডোজ দেওয়ার বিষয়টি বিবেচনায় নেয়া হচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, রোববার ঢাকার একটি কেন্দ্রে পরীক্ষামূলক টিকাদানের মাধ্যমে করোনাভাইরাসের বুস্টার ডোজ দেওয়ার কর্মসূচি শুরু হবে এবং পরে এর আওতা ধীরে ধীরে বাড়ানো হবে।
ডা. সামছুল হক বলেন, এখন বয়স্কদের টিকা দেওয়ার মাধ্যমে বুস্টার ডোজ দেওয়ার কার্যক্রমের সূচনা হবে।
রোববার এর আনুষ্ঠানিক উদ্বোধন করে বুস্টার ডোজ বিষয়ক কর্মপরিকল্পনা তুলে ধরবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক।
বাংলাদেশে ২০২০ সালের ৮ই মার্চ প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় এবং চলতি বছরের জানুয়ারিতে টিকাদান কর্মসূচি শুরু হয়।
শুক্রবার এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের প্রায় সাত কোটি মানুষকে করোনাভাইরাসের প্রথম ডোজ এবং প্রায় সাড়ে চার কোটি মানুষকে দুই ডোজ করে টিকা দেওয়া হয়েছে। আর প্রায় পাঁচ কোটি টিকা এ মুহূর্তে সরকারের হাতে আছে।
গত ১৫ ডিসেম্বর পর্যন্ত ৬ কোটি ৭৪ লাখেরও বেশি মানুষকে প্রথম ডোজ আর দুই ডোজ দেওয়া সম্পন্ন হয়েছে ৪ কোটি ৪১ লাখেরও বেশি মানুষকে। এর বাইরে প্রায় ১৬ লাখ শিক্ষার্থীকে প্রথম ডোজ আর দুই ডোজ টিকাদান সম্পন্ন হয়েছে দুই লাখ ৭০ হাজারের বেশি শিক্ষার্থীর।
দেশে এ মূহূর্তে অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, সিনোফার্ম, মডার্না ও সিনোভ্যাক টিকা দেওয়া হচ্ছে।
সূত্র: বিবিসি বাংলা
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা






