ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ১:৩৮:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই

বুড়িগঙ্গায় নৌকাডুবি, দুই শিশু নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৫ পিএম, ২১ জুন ২০১৯ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর সদরঘাটে লঞ্চের ঢেউয়ের তোড়ে নৌকাডুবির ঘটনায় দুই শিশু নিখোঁজ রয়েছে। তারা সম্পর্কে ভাইবোন। তাদের উদ্ধারে কোস্টগার্ডের ডুবুরি দল অভিযান চালাচ্ছে।

পুলিশ জানায়, সকাল সাতটার দিকে নৌকায় করে সদরঘাট থেকে কেরানীগঞ্জ যাচ্ছিলেন একই পরিবারের পাঁচজন। এ সময় ঢাকা থেকে পটুয়াখালীগামী ‘পূবালী ৫’ লঞ্চের ঢেউয়ের তোড়ে নৌকাটি ডুবে যায়।

এরপর তিনজনকে উদ্ধার করা সম্ভব হলেন পানিতে ডুবে নিখোঁজ রয়েছে দুই শিশু। ছেলে শিশুটির নাম মেশকাত। তার বয়স ১২ বছর। আর মেয়েটির নাম নুসরাত। বয়স আনুমানিক ৫ বছর। তাদের উদ্ধারে কোস্টগার্ডের ডুবুরি দল অভিযান চালাচ্ছে।

যৌথবাহিনীর অভিযানে যাদের উদ্ধার হয়েছে তারা হলেন বাবুল ফরাজি, শামিম মৃধা ও ছয় মাসের একটি শিশু।

-জেডসি