ঢাকা, শুক্রবার ১৩, ফেব্রুয়ারি ২০২৬ ৬:৫৫:৪৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের নারী ভোটারদের পদচারণায় মুখর ভোটকেন্দ্র রাজধানীসহ সারা দেশে ভোটগ্রহণ চলছে দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ভোট দিয়ে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তারেক রহমান

বুয়েটে চান্স পেয়েছেন নিহত আবরার ফাহাদের ছোট ভাই

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০৭ এএম, ১ জুলাই ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

এবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তির সুযোগ পেয়েছেন বুয়েট ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে নির্মমভাবে নিহত হওয়া বুয়েট-এর তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ।

বৃহস্পতিবার (৩০ জুন) রাতে বুয়েটের ২০২১-২২ ব্যাচের স্নাতক ভর্তির ফল প্রকাশ হয়েছে। প্রকাশিত মেধা তালিকায় ৪৫০তম হয়ে যন্ত্রকৌশল বিভাগে চান্স পেয়েছেন তিনি।

ফলাফল নিয়ে খুশি আবরার ফাইয়াজ ও তার পরিবার। তবে, নিরাপত্তা নিয়ে এখনও সন্দিহান তারা। কারণ, এই প্রাঙ্গণেই ভাই হারিয়েছেন ফাইয়াজ, সন্তান হারিয়েছেন বরকত উল্লাহ-রোকেয়া খাতুন দম্পতি। তাই ভেবে-চিন্তেই সিদ্ধান্ত নেবেন তারা।

এ বিষয়ে আবরার ফাইয়াজের বাবা বরকত উল্লাহ বলেন, ফাইয়াজ এখন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে অধ্যয়নরত। তাকে বুয়েটে ভর্তি করাবো কিনা তা নিয়ে আরও চিন্তা-ভাবনা করতে হবে। আর ওর ইচ্ছাকেও প্রাধান্য দেবো।

উল্লেক্ষ্য, ২০১৯ সালের ৬ অক্টোবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরে বাংলা হলের আবাসিক ছাত্র ও তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে বুয়েট ছাত্রলীগের নেতাকর্মীরা।