ঢাকা, শুক্রবার ৩০, অক্টোবর ২০২৬ ১৬:৫৮:৫০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ

বৃটেনে কোয়ারেন্টিন মানতে হবে না ৫৯ দেশের মানুষের

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০৩ পিএম, ৪ জুলাই ২০২০ শনিবার

বৃটেনে ঢুকলে কোয়ারেন্টিন মানতে হবে না ৫৯ দেশের মানুষের

বৃটেনে ঢুকলে কোয়ারেন্টিন মানতে হবে না ৫৯ দেশের মানুষের

করোনাভাইরাস মহামারিতে বৃটেনে গেলে যে ৫৯টি দেশের নাগরিকদের কোয়ারেন্টিন মানতে হবে না। এ বিষয়ে পূর্ণাঙ্গ একটি তালিকা প্রকাশ করেছে ব্রিটেন সরকার। আগামী ১০ জুলাই থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে শুক্রবার খবর প্রকাশ করেছে বিবিসি।

ডাউনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, গোটা বিশ্ব থেকে আগতদের কোয়ারেন্টিনে না রেখে, বরং যে দেশগুলোতে করোনাভাইরাস নিয়ন্ত্রণে নেই সেই দেশগুলো থেকে আগতদের কোয়ারেন্টিন করা হবে।

বৃটেনে যে ৫৯ দেশের নাগরিকদের কোয়ারেন্টিন মানতে হবে না সে দেশগুলো হলো- অস্ট্রেলিয়া, অ্যান্টিগুয়া অ্যান্ড বার্বুডা, আরুবা, অস্ট্রিয়া, বাহামা, বার্বাডোস, বেলজিয়াম, বোনাইর, সিন্ট এস্টাশিয়াস অ্যান্ড সাবা, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক রিপাবলিক, ডেনমার্ক, ডোমিনিকা, ফারাও দ্বীপপুঞ্জ, ফিজি, ফিনল্যান্ড, ফ্রান্স, ফ্রেন্স পলিনেশিয়া, জার্মানি, গ্রিস, গ্রিনল্যান্ড, গ্রানাডা, গুয়াদেলোপ, হংকং, হাঙ্গেরী, আইসল্যান্ড, ইতালি, জ্যামাইকা, জাপান, লিচেনস্টেইন, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, ম্যাকাও, মাল্টা, মৌরিশাস, মোনাকো, নেদারল্যান্ডস, নিউ ক্যালেডোনিয়া, নিউজিল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড, রিইউনিয়ন, স্যান ম্যারিনো, সার্বিয়া, সিচেলেস, দক্ষিণ কোরিয়া, স্পেন, সেন্ট বার্থেলেমি, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট পিয়েরে অ্যান্ড মিকুয়েলন, সুইজারল্যান্ড, তাইওয়ান, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, ভিয়েতনাম, ভ্যাটিকান সিটি ও তুরস্ক।

তালিকার ৫৯টি দেশ এবং ১৪টি ব্রিটিশ অঞ্চল থেকে ভ্রমণকারী ব্যক্তিদের ইংল্যান্ডে আসলে কোয়ারেন্টিন করা হবে না, যদি না তারা এমন কোনো জায়গায় ভ্রমণ না করে থাকেন যা এই তালিকার বাইরে।