বৃদ্ধাকে নগ্ন করে নির্যাতন, গৃহকর্মীকে ধরতে অভিযান চলছে
বিবিসি বাংলা অনলাইন | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৬ পিএম, ২০ জানুয়ারি ২০২১ বুধবার
প্রতীকী ছবি
বয়স্ক মাকে দেখভালের জন্য রাখা হয়েছিল গৃহকর্মীকে। ভাইরাল হওয়া এক সিসিটিভি ভিডিওতে দেখা গেল, ওই বৃদ্ধাকে নগ্ন করে চরম নির্যাতন চালিয়েছে সেই গৃহকর্মী।
বৃদ্ধার পরিবারের সদস্যরা বলছেন, নির্যাতনের পর বাসার মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে গেছে অভিযুক্ত গৃহকর্মী। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে।
পুলিশ বলছে, মঙ্গলবার রাতে একটি মামলা হওয়ার পর থেকেই অভিযুক্ত গৃহকর্মীকে ধরতে অভিযান শুরু করা হয়। আজ বুধবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
ঢাকার মালিবাগের একটি বহুতল ভবনের একটি ফ্লাটে ঘটেছে এই নির্মম ঘটনা। পুরো ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।
ভিডিওতে দেখা গেছে, এক তরুণী এক বৃদ্ধাকে উলঙ্গ করে লাঠি দিয়ে ক্রমাগত আঘাত করছে। বৃদ্ধা আর্তনাদ করছেন এবং এক পর্যায়ে তার মাথা দিয়ে রক্তপাত শুরু হয়।
এক পর্যায়ে বৃদ্ধাকে দিয়ে আলমারি খুলিয়ে সেখান থেকে জিনিসপত্র নিয়ে জড়ো করতে দেখা যায় তাকে। নগদ টাকা, স্বর্ণালঙ্কার, ইলেকট্রনিক জিনিসপত্র নিয়ে তাকে বাসা থেকে বেরিয়ে যেতেও দেখা যায়।
আহত বৃদ্ধার বয়স ৭৫। তার ছেলে বিবিসি বাংলাকে বলেন, এক বছর আগে মাসিক ছয় হাজার টাকা বেতনে মেয়েটিকে বাসায় কাজে রাখা হয়েছিল। তার দায়িত্ব ছিল আমার বয়স্ক মাকে সেবাযত্ন করা।
তাদের একটি বাসায় ভাড়াটিয়া হিসাবে মেয়েটি এসেছিল। সেখান থেকে পরিচয়ের সূত্রে তাকে বাসার কাজে রাখা হয়।
বৃদ্ধার ছেলে বলেন, আমাদের একবোন গ্রামের বাড়িতে গিয়েছিল। আরেক বোন গিয়েছিল ব্যাংকের কাজে। এই সময় বাসা ফাঁকা পেয়ে সে প্রথমে আমার মাকে বাথরুমে নিয়ে গিয়ে গায়ে ঠাণ্ডা পানি ঢেলে আটকে রাখার চেষ্টা করে। যখন আমার মা বাথরুম থেকে বেরিয়ে আসে, তখন তার হাঁটাচলা করার স্টিলের লাঠিটি দিয়ে তাকে বেধড়ক মারধর করে আলমারি খুলতে বাধ্য করে।
গৃহকর্মী যাওয়ার সময় বৃদ্ধাটিকে তালাবদ্ধ অবস্থায় ফেলে চলে যায়।
ছেলে বলছেন তিনি মায়ের ঠিক ওপরের তলাতেই থাকেন। পরে মায়ের চিৎকার শুনে ওপরের তলা থেকে নেমে এসে তালা ভেঙ্গে মাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন।
তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃদ্ধার ছেলে বলছেন, বাসার নিরাপত্তার কথা চিন্তা করে সবগুলো কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছিল, যাতে ঘরের সব কিছু রেকর্ড হয়ে থাকে। তার বড়বোন মাঝে মাঝে সেগুলো তদারকি করতেন। সেই ক্যামেরায় পুরো ঘটনার ভিডিও হয়েছে।
ঢাকার বেসরকারি টিভি চ্যানেল টোয়েন্টি ফোরে এই ভিডিওটি প্রকাশ হওয়ার পর তা ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।
চ্যানেল টোয়েন্টি ফোরের প্রতিবেদক রাশেদ নিজাম বিবিসি বাংলাকে বলছেন, একজন অপরাধ বিষয়ক প্রতিবেদক হিসাবে আমি অনেকবার অনেকরকম বীভৎস মৃতদেহের ছবি দেখেছি। কিন্তু এই ঘটনার সিসিটিভি ফুটেজে যে ভয়াবহতা ফুটে উঠেছে, এমনটা আমি আর দেখিনি।
মঙ্গলবার এই ঘটনায় পালিয়ে যাওয়া গৃহকর্মীর নামে শাহজাহানপুর থানায় একটি মামলা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক রেজাউল করিম বিবিসি বাংলাকে বলছেন, অভিযোগ পাওয়ার পর থেকেই আমরা তদন্ত শুরু করেছি। আমার ঊর্ধ্বতন কর্মকর্তারা সার্বক্ষণিকভাবে এই ঘটনার নজরদারি করছেন। আশা করছি, খুব তাড়াতাড়ি আমরা মেয়েটিকে গ্রেপ্তার করতে পারবো।
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য
- হজযাত্রীদের ভিসা ইস্যুর তারিখ জানাল সৌদি আরব
- পে-স্কেল বাস্তবায়নের দাবি, সরকারি কর্মচারীরা যমুনার দিকে
- সিকিমে দফায় দফায় ভূমিকম্প, বাংলাদেশেও অনুভূত
- নিজের বিয়ে নিয়ে যা বললেন সাফা কবির
- কলা খাওয়ার ফলাফল: ক্ষুদ্র ফসল, বিশাল উপকারিতা
- নির্বাচন পর্যবেক্ষণ: স্বচ্ছতার প্রতিশ্রুতি না আনুষ্ঠানিকতার ফাঁদ
- একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক
- চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই
- স্বর্ণ-রুপার দাম পতন, স্বর্ণে ভরিতে কমলো ৭৬৪০ টাকা
- সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- আজ শুক্রবার ঢাকার যেসব মার্কেট বন্ধ
- নিত্যপণ্যের বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে নাজেহাল ক্রেতারা
- আজকের বাজারের সোনার দাম জেনে নিন
- ঢাকার আবহাওয়া আজ আংশিক মেঘলা থাকবে
- আজ থেকে দুই দিন নারায়ণগঞ্জ–মুন্সিগঞ্জে গ্যাসের তীব্র স্বল্পচাপ
- বিশ্বকাপ ফুটবলের টিকেট মিলল কি না জানা যাবে আজ
- ২০ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা, চলবে ২৫ দিন
- রমজান মাসের অফিস সময় নির্ধারণ
- রাস্তায় ময়লার পাহাড়, কোথায় বর্জ্য ব্যবস্থাপনা?
- ১৯ বিষয়ে অগ্রাধিকার দিয়ে ইশতেহার ঘোষণা শামা ওবায়েদের
- ববিতাসহ দশ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন একুশে পদক
- তারেক রহমানের উদ্দেশে বিদিশার খোলা চিঠি
- ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান দ্বিতীয়
- আজকের বাজারের সোনার দাম জেনে নিন
- সুষ্ঠু পরিকল্পনায় সব সমস্যার সমাধান সম্ভব :ডা. জুবাইদা
- আচরণবিধি লঙ্ঘন: চাঁ.গঞ্জে দুইটি তোরণ ভেঙে দিল প্রশাসন
- দেশে এসেছে ৩ লাখ ৭৯ হাজারের বেশি পোস্টাল ব্যালট











