বৃদ্ধাকে নগ্ন করে নির্যাতন, সেই গৃহকর্মী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০৪ পিএম, ২১ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
রাজধানীর মালিবাগের সত্তরোর্ধ্ব এক বৃদ্ধাকে বিবস্ত্র করে নির্যাতনের পর পালিয়ে যাওয়া সেই গৃহকর্মী রেখাকে ঠাকুরগাঁও থেকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার গভীর রাতে ঠাকুরগাঁওয়ে কফিলউদ্দিনের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
কফিলউদ্দিন ওই গৃহকর্মীর সম্পর্কে মামা হন। অভিযুক্ত গৃহকর্মী রেখা বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের বেলসাড়া গ্রামের আফা হোসেনের মেয়ে। এই সময় তার কাছ থেকে লুট হওয়া স্বর্ণলঙ্কার ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, বুধবার গভীর রাতে বিশেষ টেকনোলজির মাধ্যমে ঢাকা থেকে আসা একটি পুলিশের টিম বালিয়াডাঙ্গী থানার সীমান্তবর্তী কাশিপুর ইউনিয়নের চিকনমাটি গ্রামে অভিযানে যায়। পরে রাণীশংকৈল ও বালিয়াডাঙ্গী থানার সীমান্তবর্তী কাশিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই রেজাউল করিম জানান, গ্রেফতারের পর রাতেই তাকে ঠাকুরগাঁও থেকে ঢাকায় নেয়া হয়েছে। তাকে আদালতে হাজির করা হবে।
উল্লেখ্য, বয়স্ক মাকে দেখভালের জন্য রাখা হয়েছিল গৃহকর্মীকে। ভাইরাল হওয়া এক সিসিটিভি ভিডিওতে দেখা গেছে ওই বৃদ্ধাকে নগ্ন করে চরম নির্যাতন চালিয়েছে ওই গৃহকর্মী।
বৃদ্ধার পরিবারের সদস্যরা বলেন, নির্যাতনের পর বাসার মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে গেছে অভিযুক্ত গৃহকর্মী। ঘটনাটি ঘটে গত সোমবার সকালে।
ঢাকার মালিবাগের একটি বহুতল ভবনের ফ্লাটে ঘটে এই নির্মম ঘটনা। পুরো ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। ভিডিওতে দেখা যায়, এক তরুণী এক বৃদ্ধাকে উলঙ্গ করে লাঠি দিয়ে ক্রমাগত আঘাত করছে। বৃদ্ধা আর্তনাদ করছেন এবং একপর্যায়ে তার মাথা দিয়ে রক্তপাত শুরু হয়। তখন ওই বৃদ্ধাকে দিয়ে আলমারি খুলিয়ে সেখান থেকে জিনিসপত্র নিয়ে জড়ো করতে দেখা যায় তাকে। নগদ টাকা, স্বর্ণালঙ্কার, ইলেকট্রনিক জিনিসপত্র নিয়ে তাকে বাসা থেকে বেরিয়ে যেতেও দেখা যায়।
তাদের একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে মেয়েটি এসেছিল। সেখান থেকে পরিচয়ের সূত্রে তাকে বাসার কাজে রাখা হয়। ওই গৃহকর্মী যাওয়ার সময় বৃদ্ধাটিকে তালাবদ্ধ অবস্থায় ফেলে চলে যায়।
গত মঙ্গলবার ওই ঘটনায় পালিয়ে যাওয়া গৃহকর্মীর নামে শাহজাহানপুর থানায় একটি মামলা করা হয়।
-জেডসি
- বাংলাদেশিদের জন্য বিবিসি মিডিয়া অ্যাকশনে চাকরির সুযোগ
- সকালে খালি পেটে জিরা পানি পান করার উপকারিতা
- আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা
- কিডনি ভালো রাখে যেসব খাবার
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ








