বৃদ্ধাশ্রমে জীবনসঙ্গী খুঁজে পেয়ে বিয়ে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১০ এএম, ৫ এপ্রিল ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
সুব্রত সেনগুপ্ত ও অপর্ণা চক্রবর্তী। একজন ৭০ পার করেছেন, অন্যজন ৬৫। দুজনই থাকতেন পশ্চিমবঙ্গের নদিয়ার রানাঘাটের এর বৃদ্ধাশ্রমে। সেখানে পাশাপাশি থেকে শুধু প্রেমই নয়, সাতপাকেও বাঁধা পড়লেন বৃদ্ধ-বৃদ্ধা।
স্বামী সুব্রত সেনগুপ্তের হাত ধরে খুশি বৃদ্ধা অপর্ণা চক্রবর্তী। নদিয়ার চাকদহের বাসিন্দা সুব্রত সেনগুপ্ত। রাজ্য পরিবহন দপ্তরের এক অবসরপ্রাপ্ত কর্মী। পরিবারে রয়েছেন মা, দুই ভাই ও তাদের স্ত্রী-সন্তানরা। এতদিন অবিবাহিতই ছিলেন।
পারিবারিক সমস্যার কারণে ২০১৯ সালের শুরুতে রানাঘাটের পূর্ণনগর জগদীশ মেমোরিয়াল বৃদ্ধাশ্রমে থাকতে শুরু করেন সুব্রত। ওই বৃদ্ধাশ্রমেই ৫ বছর ধরে ছিলেন অপর্ণা দেবী। বাড়ি রানাঘাটের আইসতলায়, তিনিও অবিবাহিত। টানা ৩০ বছর কলকাতার বেলেঘাটায় এক অধ্যাপকের বাড়িতে পরিচারিকার কাজ করেছেন। শেষজীবনে তার জন্য দরজা বন্ধ করে দেয় বাপের বাড়ি। তারপর থেকেই বৃদ্ধাশ্রমই তার ঠিকানা।
বৃদ্ধাশ্রমেই অপর্ণাকে বিয়ের প্রস্তাব দেন সুব্রত। প্রথমের সে প্রস্তাব ফিরিয়ে দেন অপর্ণা। এরপর ২০২০ সালের মার্চ মাসে বৃদ্ধাশ্রম থেকে বেরিয়ে ওই এলাকায় একটি ঘর ভাড়া করে থাকতে শুরু করেন সুব্রত।
গত ১২ দিন আগে অসুস্থ হয়ে পড়েন তিনি। খবর পেয়ে তার দেখভাল করতে এগিয়ে আসেন অপর্ণা। কিন্তু এবার আর সুব্রতের প্রস্তাব ফেরাতে পারেননি তিনি। ঠিক করেন নতুনভাবে পথচলা শুরু করবেন। বিষয়টি জানান বৃদ্ধাশ্রমের কর্ণধার গৌরহরি সরকারকে। তিনিই চার হাত এক করে দেন।
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা










