ঢাকা, বুধবার ১২, আগস্ট ২০২৬ ১৮:৪২:৪০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক সিলেটে এক বাসা থেকে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর লাশ উদ্ধার এক দশকের প্রেমের পর রোনালদো–জর্জিনার বিয়ে ব্যারিস্টার সালমা সোবহান: মানবাধিকার ও ন্যায়বিচারের সাহসী নাম আজ পবিত্র আখেরি চাহার সোম্বা বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আজ, দেখা যাবে যেসব দেশে লণ্ডভণ্ড কলম্বিয়া, ভূমিকম্পে প্রাণহানী বেড়ে ১৮১

বৃষ্টির পর ঢাকার বাতাস মাঝারিমানের

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৬ পিএম, ১২ আগস্ট ২০২৬ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিশ্বে জলাবায়ু পরিবর্তন ও উন্নয়নমূলক কাজ চলায় দিন দিন বাড়ছে বায়ুদূষণ। এমন অবস্থায় বায়ুদূষণের তালিকায় বুধবার (১২ আগস্ট) বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ৩৪তম।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।
আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বিশ্বে বায়ুদূষণের তালিকায় ২২৩ স্কোর নিয়ে দূষণের শীর্ষে অবস্থান করছে মালয়েশিয়ার কুচিং শহর।

যা ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। ১৭৯ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। এ ছাড়াও ১৭৬ স্কোর নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে উঠে এসেছে ইরাকের বাগদাদ। এরপরের অবস্থানে রয়েছে ভারতের দিল্লি, বাহারাইনের মানামা, ইন্দোনেশিয়ার জাকার্তার মতো শহরগুলো দূষণে ওপরের দিকে রয়েছে।