বৃষ্টির লাশ আগামী ৯ মে ঢাকায় পৌঁছাবে
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৪ পিএম, ৬ মে ২০২৬ বুধবার
যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি
যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির লাশ আগামী ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।
আজ বুধবার (৬ মে) ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে। দূতাবাস জানিয়েছে, মরদেহ দেশে ফেরত আনার সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, ৭ মে মরদেহ যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে দুবাই হয়ে ঢাকার উদ্দেশে পাঠানো হবে। সেখান থেকে নির্ধারিত সময়ে ঢাকায় পৌঁছাবে।
পুরো প্রক্রিয়া তত্ত্বাবধান করছে মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট। পাশাপাশি ওয়াশিংটন দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।
এর আগে বুধবার (৬ মে) দুপুর ২টায় যুক্তরাষ্ট্রের টাম্পা শহরে নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।
জানা গেছে, নাহিদা সুলতানা বৃষ্টি এবং তার সহপাঠী জামিল আহমেদ লিমন গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। পরে ২৪ এপ্রিল লিমনের লাশ উদ্ধার করা হয়। তিনি সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণা করছিলেন।
পরবর্তীতে ২৭ এপ্রিল ফ্লোরিডার একটি জলাশয় থেকে বৃষ্টির লাশ উদ্ধার করে স্থানীয় কর্তৃপক্ষ।
এই মর্মান্তিক ঘটনায় যুক্তরাষ্ট্রে থাকা বাংলাদেশি শিক্ষার্থী ও প্রবাসী সমাজে গভীর শোক নেমে এসেছে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











