ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ১৭:৩২:৪৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮ ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয় উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩ সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী

বৃষ্টি নিয়ে যা জানালো আবহাওয়া অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৯ এএম, ১৬ মে ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রায় ঘূর্ণিঝড়ের সঙ্গে দেশে প্রবল বৃষ্টিপাত হয়েছিল, এবার মোখার বেলায় তা ঘটেনি। গতকালও দেশের বেশির ভাগ জায়গা ছিল প্রায় বৃষ্টিশূন্য। কিছু জায়গায় মৃদু তাপপ্রবাহও লক্ষ্য করা গেছে।

তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অল্প কিছু জায়গায় তাপপ্রবাহ থাকলেও আজ মঙ্গলবার দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী এক সপ্তাহ বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ গণমাধ্যমকে বলেন, মূলত পশ্চিমা লঘুচাপ ও মৌসুমের স্বাভাবিক প্রবণতা হিসেবেই আজ থেকে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত বাড়তে পারে। সোমবার দেশে তেমন একটা বৃষ্টি দেখা যায়নি। এর কারণ হলো ঘূর্ণিঝড় মোখা সব জলীয়বাষ্প টেনে নিয়ে মিয়ানমারের দিকে চলে গেছে।

মো. বজলুর রশিদ বলেন, ঘূর্ণিঝড়টা পুরোপুরি আমাদের দেশের ভেতরে আসেনি। অথচ সিত্রাং ছোট একটা ঘূর্ণিঝড় ছিল। তবু তখন প্রায় ৩০০ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। মোখা যেহেতু এক পাশ দিয়ে চলে গেছে, তাই অতটা বৃষ্টি দেখা যায়নি।

তিনি আরও বলেন, বৃষ্টি না হওয়ার আরেকটা কারণ হলো মোখা আমাদের ভূখণ্ডে খুব কম সময় ছিল। অনেক দ্রুত চলে গেছে। সে কারণে উপকূলীয় এলাকাগুলোতেও বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম ছিল।

আজ রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।