ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ২০:৫৮:১২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা

বৃষ্টি নিয়ে যে সুসংবাদ দিলো আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৭ এএম, ১ সেপ্টেম্বর ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশের ২০ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার রাজশাহী বিভাগের সব জেলা এবং টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, রংপুর, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, ফেনী, বাগেরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে। তবে আজ শুক্রবার এই তাপপ্রবাহ কিছুটা কমে আসতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, গতকালের তুলনায় আজ বৃষ্টিও কিছুটা বাড়তে পারে।
আগামীকাল তা আরও বাড়ার সম্ভাবনা আছে।
আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। রাতের তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত।
এদিকে, গতকাল বিকেলের পর উত্তরের জেলা রংপুরের কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বিপত্সীমার নিচে নেমে গেছে।