বৃষ্টি ভেজা সন্ধ্যা ও এককাপ চা: সোমা দেব
সোমা দেব | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪২ পিএম, ১৭ জুন ২০২০ বুধবার
ছবি : সোমা দেব
ঠিক এরকম একটা বিকেল। দেখে মনে হয় যেন ঠিক সন্ধ্যে। আকাশ কালো করে বৃষ্টি পড়ছে দুপুর থেকে। ছোটবেলায় ফিরে যাই আমি। আষাঢ়ে কি শ্রাবণে। বৃষ্টির বিরাম নেই। টানা সারাদিন-রাত। শুধু বৃষ্টি কমে আর বাড়ে। শেষ হয়না। রাস্তাঘাট সব ডুবে থাকে। প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হয়না।
জানালা দিয়ে দেখি বাড়ির পেছনের বাগানটা জল থইথই। কতগুলো কলাগাছ উপড়ে পড়ে থাকে-সাথে ভেঙে পড়া বড় গাছের ডাল। একটা কলাগাছের নৌকার ছইয়ের মতো মাথায় কোত্থেকে পথ ভুলে চলে আসে একটা একলা ঘুঘু। পুকুরের জল উপচে পড়ে চলে আসে বাগানে-ক্ষেতে-রাস্তায়। আর ছোটছেলের দল সেখানে মাছ ধরতে ব্যস্ত। পুরনো ছেঁড়া ছাতা নিয়ে হাঁটুজলে নেমে বড়শি ফেলে কেউ ডোবার জলে। কেউ কোন ফল কুড়ানোর লোভে ঘোরে গাছের তলায়।
জলসাপ নাকি কোনো বিষাক্ত সাপ জানিনা, গর্ত থেকে বেরিয়ে আসে। আবার কিলবিল করে ঝোপের ভেতর লুকায়। পেয়ারাতলায় সাপের মুখ থেকে পা ছাড়ানোর প্রাণান্ত চেষ্টা চলে ব্যাঙের ছানার।
গাছ, গাছের ফুল, পাতা, ডাল ভিজে চুপসে থাকে, কোমর জলে দাঁড়িয়ে থাকে গাছ। ঘরে শুকায় শাড়ি, একপ্রান্ত থেকে আরেক প্রান্তে। সন্ধ্যাবেলায়, শুধু সন্ধ্যা নয়, সারাদিন ব্যাঙের একঘেঁয়ে ডাক; একটু অন্ধকারে বড় লাঠির মাথায় মশাল জ্বেলে জল ভেঙে কেউ খপখপ করে হেঁটে যায়। শুনেছি ওরা রাতের অন্ধকারে মাছ আর ব্যাঙ খোঁজে।
উঠানে জলে ভেসে আসে মাছ। সন্ধ্যেপ্রদীপটা উঠোনের তুলসীতলায় ভিজে নিভে থাকে। প্রদীপের বুক ভরা তেল আর জল। সময় দেখা হয়না। শুধু দিন আর রাত। সবকিছু থমকে থাকে। যেন অঘোষিত লকডাউন।
বিকেল শেষে বারান্দায় বসে গরম চায়ের সাথে সরষের তেলে মাখা মুড়ি খাওয়া আর বৃষ্টি দেখা। মনে হত অমৃত। এরকম বৃষ্টিদিন আর ফিরে আসেনা। সেই ছোট্ট শহরটার মত।
সোমা দেব: লেখক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি

