ঢাকা, শুক্রবার ৩০, অক্টোবর ২০২৬ ১৪:৫৭:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ

বেইজিংয়: তিনদিন কোনো করোনা রোগী শনাক্ত হয়নি

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪৩ পিএম, ৯ জুলাই ২০২০ বৃহস্পতিবার

বেইজিংয়: তিনদিন কোনো করোনা রোগী শনাক্ত হয়নি

বেইজিংয়: তিনদিন কোনো করোনা রোগী শনাক্ত হয়নি

টানা তৃতীয় দিন বুধবার চীনের রাজধানী বেইজিংয়ে কোভিড-১৯ এ স্থানীয়ভাবে সংক্রমিত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার দেশটির রাজধানীর পৌর স্বাস্থ্য কমিশন এ তথ্য জানায়।

এর মানে চীনের রাজধানী শহরটিতে পর পর তিন দিন নতুনভাবে কোনও কোভিড-১৯ রোগী শনাক্ত হয়নি।

কমিশনের প্রতিদিনের রিপোর্টে বলা হয়, বুধবার নতুন কোনো করোনায় এবং উপসর্গ নিয়ে আক্রান্তের খবর পাওয়া যায়নি এবং ৩২ জনকে সুস্থ হওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।

কমিশন জানায়, ১১ জুন থেকে ৮ জুলাই পর্যন্ত শহরটিতে ৩৩৫ জন স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছে যার মধ্যে ২৭৫ জন এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন এবং ৬০ জনকে সুস্থ হওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। এসময়ে করোনা উপসর্গ নিয়ে ২৬ জন চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে।

এদিকে ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে, বেইজিং শহরে নতুন করে করোনা রোগী পাওয়া না গেলেও প্রায় ১৩০ কোটি জনসংখ্যার দেশে বুধবার মাত্র ৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

গত বছরের ডিসেম্বরের শেষে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাসে পুরোবিশ্ব আজ সংকটে থাকলেও চীন নিজে সেই সংকট মোকাবিলায় অনেকটাই সফল হয়েছে।