‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫৬ পিএম, ৪ জুন ২০২৬ বৃহস্পতিবার
নূরজাহান বেগম
ভারতীয় উপমহাদেশে প্রথম নারীবিষয়ক সাপ্তাহিক পত্রিকা ‘বেগম’-এর সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ। ১৯২৫ সালের ৪ জুন চাঁদপুরের চালিতাতলী গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।
নূরজাহান বেগমের নাম প্রথমে ছিল নূরুন নাহার। মা-বাবা আদর করে ডাকতেন নূরী। পরে নানি নূরজাহান বেগমের ইচ্ছায় নানির নামে নাতনির নামও হয়ে যায় নূরজাহান বেগম।
নূরজাহানের বাবা মোহাম্মদ নাসিরউদ্দীন ছিলেন মাসিক সওগাত পত্রিকার সম্পাদক। পত্রিকাটি নূরজাহান বেগমের জন্মের সাত বছর আগে প্রকাশিত হয়।
কলকাতার দোতলা বাড়ির দোতলায় সওগাত অফিস। বাবার কাজে সাহায্য করতে করতেই পত্রিকার সঙ্গে পরিচয় হয় নূরজাহান বেগমের।
বেগম রোকেয়া সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তি হন নূরজাহান বেগম। এরপর স্কুল পাল্টালেও ১৯৪২ সালে ওই স্কুল থেকেই মেট্রিক পাস করেন। তিনি লেডি ব্রেবোর্ন কলেজ থেকে উচ্চমাধ্যমিক ও স্নাতক পাস করেন।
১৯৪৬ সালে কলকাতায় সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হলে নূরজাহানও নেমে পড়েন সমাজকর্মে। তারপর সপরিবারসহ ঢাকায় চলে আসতে বাধ্য হন। ১৯৪৭ সালের ২০ জুলাই প্রথমবারের মতো প্রকাশিত হয় বেগম পত্রিকা। পত্রিকাটির প্রতিষ্ঠাতা ছিলেন মোহাম্মদ নাসিরউদ্দীন।
প্রথম চার মাস পত্রিকাটির সম্পাদক ছিলেন কবি সুফিয়া কামাল। তখন এর ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পান নূরজাহান বেগম। এরপর থেকে তিনিই হন বেগম-এর সম্পাদক। বেগম পত্রিকা ১৯৫০ সাল থেকে ঢাকা থেকে প্রকাশিত হচ্ছে। টানা প্রায় ৬০ বছর ধরে এর সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি।
নূরজাহান বেগম সাংবাদিকতা কাজের পাশাপাশি বিভিন্ন সংগঠন গড়ে তোলেন। বাবা মোহাম্মদ নাসিরউদ্দীনের অমতে নিজের পছন্দে বিয়ে করেন দৈনিক ইত্তেফাক-এর ‘কচি-কাঁচার আসর’ নামের ছোটদের পাতা সম্পাদক রোকনুজ্জামান খান দাদাভাইকে। তাদের দুই মেয়ে ফ্লোরা নাসরিন ও রিনা ইয়াসমিন।
নারীর অবস্থার উন্নয়ন ও সাহিত্যক্ষেত্রে অবদানের জন্য নূরজাহান বেগম বহু পদক ও সম্মাননা পেয়েছেন। এর মধ্যে রয়েছে ১৯৯৬ সালে ‘নন্দিনী সাহিত্য ও পাঠ চক্র’-এর সন্মাননা, ১৯৯৭ সালে রোকেয়া পদক, ১৯৯৯ সালে গেন্ডারিয়া মহিলা সমিতি থেকে শুভেচ্ছা ক্রেস্ট, ২০০২ সালে অনন্যা সাহিত্য পুরস্কার, ২০১০ সালে আন্তর্জাতিক নারী সংগঠন ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩২৮ সম্মাননাসহ আরও বহু পুরস্কার। এছাড়াও বাংলাদেশ মহিলা সমিতিসহ অনেক সংগঠন থেকে তিনি স্বর্ণপদক লাভ করেন।
২০২৩ সালের ২৩ মে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন উপমহাদেশে নারী সাংবাদিকতার অগ্রপথিক নূরজাহান বেগম। মৃত্যুর পর এটাই নূরজাহান বেগমের প্রথম জন্মদিন। বাংলার নারী সমাজের অন্যতম আলোকবর্তিকা হয়ে থাকবেন তিনি।
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- ঢাকায় চালু হচ্ছে ‘হ্যালো ডিসি’
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬
- চীনে ৩৫ বছর পর দেখা হলো মা-মেয়ের
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- দেশের ১৭ অঞ্চলে বজ্রবৃষ্টি-দমকা হাওয়ার শঙ্কা

