বেঙ্গালুরুর বাড়িতে এক সঙ্গে দীপিকা-রণবীর
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩৯ এএম, ২২ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার
১৪ ও ১৫ নভেম্বর কোঙ্কনি ও সিন্ধি রীতি মেনে সাত পাকে বাঁধা পড়েছেন দীপিকা পাড়ুকোন, রণবীর সিংহ। বুধবার বেঙ্গালুরুতে একটি ঘরোয়া রিসেপশনের আয়োজন করেছে পাড়ুকোন পরিবার। বিয়ের পর মাত্র দু’টি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন দীপিকা এবং রণবীর। এরপর গোটা অ্যালব্যাম শেয়ার করেছেন দম্পতি। ভেসে গিয়েছেন অনুরাগীদের শুভেচ্ছার বন্যায়।
এরপর আবারও দীপিকা-রণবীরকে দেখা গেল সংবাদমাধ্যমের সামনে। এদিন দীপিকা ও রণবীরের পোশাক নির্বাচন নিয়েও জল্পনা ছিল। বেঙ্গালুরুর রিসেপশনে সকালবেলা কী পরলেন ‘পদ্মাবত’ নায়িকা!
সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইনে সাদা একটি আনারকলি পরেছিলেন দীপিকা। কানে ভারী দুল, গলায় মঙ্গলসূত্র, হাতভর্তি চূড়া। সিঁথিতে অল্প সিঁদুরের ছোঁয়া। মেক আপ প্রায় নেই বললেই চলে। সকালে এসে এই বেশেই বারান্দায় দাঁড়িয়ে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের উদ্দেশে হাত নাড়লেন দীপিকা। মুখে সেই ঝকঝকে হাসি।
দীপিকার বাবা প্রকাশ পাড়ুকোন ও মা উজ্জ্বলাও পাশে এসে দাঁড়ান নববিবাহিত মেয়ে-জামাইয়ের। পাশে ছিলেন দীপিকার ‘ডিয়ার হাব্বি’ রণবীর সিংহ। তার পরনে সব্যসাচীর ডিজাইন করা নেহরু জ্যাকেট ও সাদা কুর্তা। রণবীরও হাত নাড়েন পাপারাজ্জিদের উদ্দেশে।মুহূর্তে জ্বলে উঠল কয়েক হাজার ফ্ল্যাশ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ফের ভাইরাল হয় নবদম্পতির এই ছবি।
এরপরই দীপিকার বাবা প্রকাশ পাড়ুকোন ও মা উজ্জ্বলাও পাশে এসে দাঁড়ান নববিবাহিত মেয়ে-জামাইয়ের। পরিবারের সকলে অভিবাদন জানান সাংবাদিকদের উদ্দেশে।
দীপিকার গোটা বাড়িই সাজানো হয়েছে ফুল ও আলোয়।
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক