বেড়েছে পেঁয়াজের ঝাঁজ, কেজি ১০০ ছুঁই ছুঁই
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৫৯ পিএম, ১৪ জুন ২০২৪ শুক্রবার
সংগৃহীত ছবি
সপ্তাহের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম কেজিতে ২০ থেকে ২৫ টাকা বেড়েছে। কোরবানির আগের হঠাৎ পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা।
রাজধানীর বেশ কিছু বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। এক সপ্তাহ আগেও পেঁয়াজের দাম ছিল ৬৫ থেকে ৭৫ টাকা। কিন্তু আজকের (বৃহস্পতিবার) বাজারে তা বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৯০ টাকায়।
ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে আগের মতো পেঁয়াজ আসে না। তারমধ্যে কোরবারি ঈদে চাহিদা বৃদ্ধি পেলেও জোগান তেমন একটা বাড়েনি। ফলে দাম বেড়েছে।
ক্রেতাদের অভিযোগ, কোরবানি ঈদে গরু বা খাসির মাংস রান্নায় পেঁয়াজের ব্যবহার বেড়ে যায়। চাহিদার এই সুযোগ কাজে লাগিয়ে পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা।
তারা আরও জানান, শুধু পেঁয়াজ নয়, ঈদকে কেন্দ্র করে সব ধরনের মসলার দাম বাড়ানো হয়। ঈদ কাছাকাছি আসতেই লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে এসব পণ্যের দাম। শুক্র ও শনিবার এ দাম কোথায় গিয়ে ঠেকবে আল্লাহ ভালো জানেন।
উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের নিত্য প্রয়োজনীয় ২৭টি পণ্যের শুল্ক ও কর কমানোর প্রস্তাব করা হয়। তবে, রাজধানীর বাজারে এখনও তার কোনো প্রভাব পড়েনি। অধিকাংশ নিত্যপণ্যই বিক্রি হচ্ছে চড়া দামে।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু







