বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৪ পিএম, ২৬ এপ্রিল ২০২০ রবিবার
ছবি: সংগৃহীত
বেতনের দাবিতে রাজধানীর মালিবাগে বিক্ষোভ করছেন একটি পোশাক কারখানায় দুই শতাধিক শ্রমিক। তাহসান ফ্যাশন নামের ওই পোশাক কারখানার শ্রমিকরা রবিবার সকাল আটটা থেকে আবুল হোটেলের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন।
তাহসিন ফ্যাশনের সুপারভাইজার মো. উজ্জল বলেন, আমাদের গত দুই মাসের বেতন পাওনা রয়েছে। বেশ কয়েকদিন ধরে বেতন দেয়ার কথা বলে আমাদের ঘুরাচ্ছে। ওই বেতন চাইতে আজকে রবিবার সকালে আমরা ২২০ জন শ্রমিক এখানে এসেছিলাম। পরে আমাদের কারখানার মালিক হাজী মাওলানা ইসাহাক চৌদার বলেছেন, আগামী মঙ্গলবার আমাদের বেতন পরিশোধ করে দেবেন।
শ্রমিকরা জানান, করোনার কারণে বকেয়া বেতন পরিশোধ না করায় শ্রমিকদের মানবেতর জীবন-যাপন করতে হচ্ছে। এ সংকটে পাওনা আদায়ে বাধ্য হয়ে তাদের সড়কে নামতে হয়েছে।
জানতে চাইলে হাতিরঝিল থানার উপপরিদর্শক রমজান আলী বলেন, কিছু সময় সড়কে অবস্থানের পর শ্রমিকরা চলে গেছেন।
কোভিড-১৯ মহামারী ছড়ানো ঠেকাতে সরকার গত ২৫ থেকে সব অফিস আদালত বন্ধ রেখে মানুষকে ঘরে থাকার নির্দেশ দিয়েছে। বেশিরভাগ তৈরি পোশাক কারখানাও বন্ধ রয়েছে।
এই অচলাবস্থার মধ্যে রপ্তানিমুখী শিল্পের শ্রমিকদের বেতনের জন্য সরকার ৫ হাজার কোটি টাকা প্রণোদনা দিয়েছে মালিকদের। ওই টাকা থেকে ঋণ হিসেবে নিয়ে ১৬ এপ্রিলের মধ্যে বেতন পরিশোধ করতে মালিকদের হুঁশিয়ারও করা হয়েছিল।
-জেডসি
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু






