ঢাকা, বুধবার ২৮, অক্টোবর ২০২৬ ৪:৪৪:১২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭ চট্টগ্রামে বাস-লরির সংঘর্ষে নারীসহ নিহত ৫ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

বেলকুচিতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৯:৪৪ পিএম, ১৩ জানুয়ারি ২০১৮ শনিবার

সিরাজগঞ্জ-এনায়েতপুর আঞ্চলিক সড়কে একটি অটো ভ্যানগাড়ীকে বাস ধাক্কা দিলে সুমাইয়া চৈতি (১৮) নামে এক কলেজ ছাত্রী নিহত হয়। এ সময় ভ্যানগাড়ীর আরোহী স্বামী-স্ত্রীসহ ৪ যাত্রী আহত হয়।

 

শনিবার সকালে বেলকুচি উপজেলার চালা বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।

 

আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত চৈতি বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের তামাই গ্রামের শাহিন সরকারের মেয়ে ও বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রী কলেজের এইচএসসির ছাত্রী।


বেলকুচি থানা অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন জানান, সকালে শাপলা ক্লাসিক নামে একটি বাস এনায়েতপুর থেকে সিরাজগঞ্জ যাওয়ার পথে চালা বাসস্ট্যান্ড এলাকায় ভ্যনগাড়ীকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কলেজ ছাত্রী মারা যায়। ৪ জন ভ্যানগাড়ী আরোহী আহত হয়। তাদের বেলকুচি ও সিরাজগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।