বেলজিয়াম: সন্ত্রাসী হামলায় দুই নারী পুলিশসহ নিহত ৩
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৩:২০ পিএম, ৩০ মে ২০১৮ বুধবার
বেলজিয়ামে মঙ্গলবার এক বন্দুক হামলায় দুই নারী পুলিশ কর্মকর্তা ও এক পথচারীকে হত্যা করেছে এক হামলাকারী। হামলাকারী কর্মকর্তাদের কাছ থেকে অস্ত্র কেড়ে নিয়ে এ হামলা চালায়। একে সন্ত্রাসী হামলা বলে সন্দেহ করা হচ্ছে।
ইসলামিক স্টেটের সঙ্গে যোগাযোগ থাকায় হামলাকারী পুলিশের নজরদারীতে ছিল।
সরকারি কৌঁসুলিরা বলেন, স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে পূর্বাঞ্চলীয় শিল্প নগরী লিগেতে এই হামলার ঘটনা ঘটে। হামলাকারী ছুরি দিয়ে ওই দুই নারী কর্মকর্তাকে উপর্যুপরি আঘাত করে এরপর তাদেরই আগ্নেয়াস্ত্র কেড়ে নিয়ে তাদের গুলি করে হত্যা করে।
কেন্দ্রীয় আরো আইনজীবীরা বলেন, তারা এই ঘটনার সঙ্গে জঙ্গি সম্পৃক্ততা রয়েছে কিনা তা খতিয়ে দেখতে একটি তদন্ত শুরু করেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
২০১৬ সালে রাজধানী ব্রাসেলসে জোড়া আত্মঘাতী বোমাসহ বেশ কয়েকটি জঙ্গি হামলার পর বেলজিয়াম সর্বোচ্চ নিরাপত্তা অবস্থায় রয়েছেন। ইসলামিক স্টেট গ্রুপ ওই হামলার দায়িত্ব স্বীকার করে।
প্রসিকিউটর ফিলিপ দুলিউ এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ছুরি নিয়ে হামলাকারী ওই কর্মকর্তা দুজনকে অনুসরণ করে এবং সুযোগ মতো হামলা করে। এরপর তাদের আগ্নেয়াস্ত্র কেড়ে নিয়ে তাদের গুলি করে হত্যা করে।’
ফিলিপ আরো বলেন, ‘ওই পুলিশ কর্মকর্তাদের হত্যা করার পর হামলাকারী রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির আরোহীকে গুলি করে হত্যা করে। এতে যাত্রীর আসনে বসা ২২ বছর বয়সী তরুণ নিহত হয়।’
তিনি বলেন, ‘এরপরও হামলাকারী তার তা-ব অব্যহত রাখেন। তিনি লিওনি ডি ওয়াহা স্কুলে ঢুকে সেখানে কর্মরত এক নারীকে জিম্মি করেন। পুলিশ এলে তিনি পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়েন। এতে কয়েকজন কর্মকর্তা আহত হয়েছেন। পুলিশের পাল্টা গুলিতে হামলাকারী নিহত হয়েছেন।’
হামলাকারীর নাম বেঞ্জামিন হারমান। তিনি ১৯৮২ সালে জন্মগ্রহণ করেন। এর আগেও তিনি ডাকাতি, সহিংসতা ও মাদক পাচারের দায়ে অভিযোগ হন। সোমবার রাতে একই শহরে আরেকটি হত্যার দায়ে হারমান পলাতক ছিলেন। সোমবার তিনি কারাগার থেকে মুক্তি পান।
- ঘূর্ণিঝড় ‘মুরাসু’র প্রভাব কাটছে, দেশে শীতের আভাস
- দাদার স্মরণে তহবিল সংগ্রহে ম্যারাথনে অংশ নিয়ে মৃত্যু
- নিত্যপণ্যের লাগামহীন দামে দিশাহারা নিম্ন ও মধ্যবিত্তরা
- রাশনাকে প্রধান করে নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের কমিটি
- ফারিহার স্বপ্নপূরণে পাশে দাঁড়ালো মহিলা ক্রীড়া সংস্থা
- ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের
- মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় চার নেতার প্রদর্শনী স্থগিত
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ফলাফলে এগিয়ে ডেমোক্র্যাটরা
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- এআইভিত্তিক কম্পিউটার ও ল্যাপটপ আনল গিগাবাইট
- কুমিল্লার ব্লু ওয়াটার পার্কে দুই দিনের আনন্দভ্রমণ
- শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড
- গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ
- এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
- চলতি সপ্তাহে টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- কুমিল্লার ব্লু ওয়াটার পার্কে দুই দিনের আনন্দভ্রমণ
- এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
- জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ
- মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ
- এআইভিত্তিক কম্পিউটার ও ল্যাপটপ আনল গিগাবাইট
- স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ
- সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড়
- শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড
- গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ
- চলতি সপ্তাহে টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত
- মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল
- ফারিহার স্বপ্নপূরণে পাশে দাঁড়ালো মহিলা ক্রীড়া সংস্থা
- বনানীতে আগুনে দগ্ধ ফিলিপাইনের নারী মারা গেছেন











