বেসরকারি মেডিকেলে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ, ক্লাস ১০ জুলাই
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৮ এএম, ৬ জুন ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
২০২২-২৩ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। ভর্তি শুরু হচ্ছে আজ মঙ্গলবার (৬ জুন) দুপুর ১২টা থেকে। আবেদনের শেষ তারিখ ১০ জুন। ভর্তি শেষে ক্লাস শুরু হবে আগামী ১০ জুলাই থেকে।
মঙ্গলবার (৬ মে) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক (চিকিৎসা শিক্ষা) ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বেসরকারি মেডিকেল কলেজগুলোতে অনলাইন আবেদন শুরু হচ্ছে আজ (মঙ্গলবার) দুপুর ১২টা থেকে। আবেদনের শেষ তারিখ ১০ জুন রাত ১২টা। আবেদনের ফি জমাদানের শেষ তারিখ ১১ জুন। ভর্তি শুরু হবে আগামী ৩ জুলাই থেকে, ভর্তির শেষ তারিখ ৯ জুলাই। আর ক্লাস শুরু হবে ১০ জুলাই থেকে।
এর আগে এক বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানায়, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রণীত ভর্তি নীতিমালা- ২০২৩ অনুযায়ী অনলাইনে নির্ধারিত ছকে আবেদন করতে হবে। অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজসমূহে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের টেলিটক এর মাধ্যমে অলাইনে (http://dgme.teletalk.com.bd) আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইনে আবেদন পুরণ করার সময় বিস্তারিত নির্দেশাবলি www.dgme.gov.bd ও www.dghs.gov.bd ভালোভাবে পড়ে, বুঝে, নির্দেশনা অনুযায়ী সতর্কতার সাথে পূরণ করতে হবে। আবেদন ফি ১ হাজার (৯০০+১০০) টাকা শুধু প্রি-পেইড টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে।
বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তির জন্য সরকার কর্তৃক নির্ধারিত ফি প্রযোজ্য হবে। কোনো অবস্থাতেই সরকার কর্তৃক নির্ধারিত ফি এর অতিরিক্ত আদায় করা যাবে না। অনলাইন ফরম পূরণের নিয়মাবলি ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইট www.mefwd.gov.bd, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dgme.gov.bd, স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট www.dghs.gov.bd ও টেলিটকের ওয়েবসাইট http://dgme.teletalk.com.bd হতে জানা যাবে।
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ




