বেড়েছে পাসের হার, কমেছে জিপিএ-ফাইভ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৯ পিএম, ৬ মে ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় গতবারের চেয়ে এবার শিক্ষার্থীদের পাসের হার বাড়লেও কমেছে জিপিএ-ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা।
এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ডসহ ১০টি বোর্ডে গড় পাসের হার ৮২ দশমিক ২০ শতাংশ। গতবার এই হার ছিল ৭৭ দশমিক ৭৭ শতাংশ।
গতবারের চেয়ে এবার পাসের হার বেড়েছে ৪ দশমিক ৪৩ শতাংশ। তবে এবার জিপিএ-ফাইভ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা পাঁচ হাজারের মতো কমেছে।
এবার ১০টি বোর্ডে মোট জিপিএ-ফাইভ পেয়েছে ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন শিক্ষার্থী। গতবার এই সংখ্যা ছিল ১ লাখ ১০ হাজার ৬২৯ জন। যা গতবছরের তুলনায় পাঁচ হাজার ৩৫ জন কম।
সোমবার বেলা ১১টার দিকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ঘোষিত ফলাফলে এমন চিত্র উঠে এসেছে।
এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১০ লাখ ৬৪ হাজার ৮৯২ জন ছাত্রী এবং ১০ লাখ ৭০ হাজার ৪৪১ জন ছাত্র।
এবার এসএসসির আটটি সাধারণ বোর্ডে পাসের হার ৮২ দশমিক ৮০। জিপিএ-ফাইভ পেয়েছে ৯৪ হাজার ৫৫৬ জন। এবার এসএসসিতে মোট পরীক্ষার্থী ছিল ১৭ লাখ ১০২ জন।
এবার মাদ্রাসা বোর্ডে ৮৩ দশমিক ৩ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। জিপিএ-ভাইভ পেয়েছে ৬ হাজার ২৮৭ জন। এবার মাদ্রাসা বোর্ডের অধীন দাখিলে পরীক্ষার্থী ছিল ৩ লাখ ১০ হাজার ১৭২ জন।
কারিগরি বোর্ডে ৭২ দশমিক ২৪ শতাংশ পাস করেছে। জিপিএ-ফাইভ পেয়েছে ৪ হাজার ৭৫১ জন। এবার কারিগরিতে পরীক্ষার্থী ছিল ১ লাখ ২৫ হাজার ৫৯ জন।
-জেডসি
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’







