বৈরী আবহাওয়ার কারণে সদরঘাটে লঞ্চ চলাচল সাময়িক বন্ধ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৪৮ পিএম, ২৬ মে ২০২৬ মঙ্গলবার
বৈরী আবহাওয়ার কারণে সদরঘাটে লঞ্চ চলাচল সাময়িক বন্ধ
দেশজুড়ে বৈরী আবহাওয়ার কারণে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সব ধরনের লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ঈদুল আজহার ছুটির মধ্যে আকস্মিক এই সিদ্ধান্তের ফলে সদরঘাটে দক্ষিণাঞ্চলগামী হাজার হাজার ঘরমুখো যাত্রী চরম ভোগান্তির মুখে পড়েছেন।
আজ মঙ্গলবার (২৬ মে) দুপুরে নৌপরিবহন মন্ত্রণালয়ের পাঠানো এক জরুরি বার্তায় লঞ্চ চলাচল সাময়িক স্থগিতের এই তথ্য নিশ্চিত করা হয়।
মন্ত্রণালয় সূত্র জানায়, সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় ও মুষলধারে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এতে নদী উত্তাল হয়ে ওঠায় এবং নৌপথ ঝুঁকিপূর্ণ হওয়ায় যাত্রীদের জানমালের নিরাপত্তা বিবেচনায় সদরঘাট থেকে ঢাকা-বরিশালসহ সব রুটের লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে পুনরায় লঞ্চ চলাচল শুরু হবে।
আরিচা ও পাটুরিয়াতেও নৌযান বন্ধ ছিল এর আগে প্রচণ্ড ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির কারণে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটেও ফেরি ও লঞ্চ চলাচল পুরোপুরি বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
ঘাট সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ বেলা ১১টা ২০ মিনিটের দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পাটুরিয়া ও আরিচা ঘাট এলাকায় তীব্র ঝড়-বৃষ্টি শুরু হয়। নদী প্রচণ্ড উত্তাল হয়ে উঠলে দুর্ঘটনা এড়াতে বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ফেরি, লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়। এতে ঘাটের উভয় প্রান্তে শত শত পশুবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস আটকা পড়ে।
তবে ঝড়ের তীব্রতা কিছুটা কমে আসায় এবং পরিস্থিতির উন্নতি হওয়ায় দুপুর ১২টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল আবার শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে আরিচা-কাজিরহাট রুটে নৌযান চলাচল স্বাভাবিক হতে আরও কিছু সময় লাগতে পারে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











