বৈশাখের অনুষ্ঠান দুপুরের মধ্যে শেষ করতে হবে: ডিএমপি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৫৮ পিএম, ১২ এপ্রিল ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি।
এ বছর পয়লা বৈশাখের অনুষ্ঠান দুপুর ২টার মধ্যে মধ্যে শেষ করতে হবে। পাশাপাশি পহেলা বৈশাখে রমনার বটমূলে আয়োজিত অনুষ্ঠানে মুখোশ পরে প্রবেশ করা যাবে না।
ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম এসব তথ্য বলে জানিয়েছেন।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর রমনার বটমূলে বাংলা নববর্ষ ১৪২৯ বরণ উপলক্ষে নিরাপত্তা বিষয়ক এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।
ডিএমপি কমিশনার বলেন, ‘এবার রমজানের মধ্যে পয়লা বৈশাখের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তাই কোনো খাবার দোকান খোলা থাকবে না। রমজান চলমান থাকায় এবার ২টার মধ্যে পয়লা বৈশাখের অনুষ্ঠান শেষ করতে হবে। দুপুর ১টার পর কাউকে এই এলাকায় প্রবেশ করতে দেওয়া হবে না।’
মোহা. শফিকুল ইসলাম বলেন, পয়লা বৈশাখের অনুষ্ঠান চলাকালে রমনা বটমূল ও এর আশপাশের এলাকায় যানবাহন চলাচল বন্ধ করা হবে। প্রতিটি প্রবেশ গেটে তল্লাশি করা হবে। সিসিটিভি ক্যামেরায় সম্পূর্ণ এলাকা নজরদারিতে থাকবে।
রমনা বটমূলে প্রবেশে চেকপোস্ট থাকবে জানিয়ে তিনি বলেন, ‘চেক না করে কাউকে ঢুকতে দেওয়া হবে না। কোনো যানবাহন এই এলাকায় চলবে না। রমনা এলাকায় ডগ স্কোয়াড সুইপিং করেছে। আজ সন্ধ্যায় তা করা হবে এবং আগামীকালও করা হবে। রমনার লেকের পানিতে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল থাকবে।’
ডিএমপি কমিশনার বলেন, ইভটিজিং রোধে সাদা পোশাকে পুলিশের উল্লেখযোগ্য সদস্য সাধারণ মানুষের সঙ্গে মিশে থাকবে।
- ৯ তলা থেকে লাফ দিয়ে ৩ বোনের আত্মহত্যা
- সমঅধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য: ডা. জুবাইদা
- নেপালকে ৪-০ গোলে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ
- কবির বিদায় এবং একজন রিপোর্টারের স্মৃতি
- শিশু-কিশোরদের জন্য কতটা নিরাপদ ডিজিটাল দুনিয়া?
- সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা আনছে স্পেন-গ্রিস
- ফেসবুক ও জিমেইলের ১৪৯ মিলিয়নের বেশি তথ্য ফাঁস
- কারাবাও কাপ: চেলসিকে ফের হারিয়ে ফাইনালে আর্সেনাল
- রাজধানীতে গাছে গাছে আমের মুকুল
- প্রধানমন্ত্রী পদে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট
- গাজা গণহত্যা: ফ্রান্সে দুই ইসরায়েলি নারীর গ্রেপ্তারি পরোয়ানা
- আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ ঢাকার বায়ু
- আজ বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- ২০৩০ সালের মধ্যে ৫৪ লাখ শিশুর মৃত্যুঝুঁকি: গবেষণা সতর্কবার্তা
- জিন বহনের নয়া পদ্ধতি আবিষ্কার চীনা বিজ্ঞানীদের
- জিন বহনের নয়া পদ্ধতি আবিষ্কার চীনা বিজ্ঞানীদের
- রমজানে কম দামে মাংস, মুরগি, ডিম ও দুধ বিক্রি করবে সরকার
- পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন কারাবন্দিরা
- ফের স্বর্ণের দামে বড় লাফ, কত বাড়লো দাম?
- ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ
- কোস্টারিকা প্রেসিডেন্ট হিসেবে বেছে নিল লরাকে
- নির্বাচনের আগে: স্লোগানের রাজনীতি ও জনমনের ভাষা
- র্যাবের নাম বদলে হচ্ছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
- চালকদের বদঅভ্যাসেই শব্দদূষণ বাড়ছে: রিজওয়ানা
- ২০৩০ সালের মধ্যে ৫৪ লাখ শিশুর মৃত্যুঝুঁকি: গবেষণা সতর্কবার্তা
- শবে বরাত: ক্ষমা, প্রার্থনা ও আত্মশুদ্ধির রজনী
- পবিত্র শবে বরাত আজ
- ৪৭ বছর ধরে শিশুদের জন্য কাজ করছে সুরভী: জাইমা
- আজ মঙ্গলবার ঢাকা শহরের যেসব মার্কেট বন্ধ
- আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ ঢাকার বায়ু











