বৈশ্বিক লিঙ্গ সমতা সূচকে বাংলাদেশের উন্নতি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২৯ পিএম, ২২ জুন ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
নারী-পুরুষের বৈশ্বিক লিঙ্গ সমতা সূচকে টানা নবমবারের মতো দক্ষিণ এশিয়ায় শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। তবে এবার সূচকে ৬ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের।
মঙ্গলবার (২০ জুন) ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) ‘গ্লোবাল জেন্ডার গ্যাপ-২০২৩’ শীর্ষক লিঙ্গ সমতা সূচক প্রকাশ করেছে। অর্থনৈতিক অংশগ্রহণ, শিক্ষা, স্বাস্থ্য ও নারীর ক্ষমতায়ন— এই চার মাপকাঠির ভিত্তিতে প্রতি বছর এই সূচক প্রকাশ করে সংস্থাটি।
সূচকে এবার শূন্য দশমিক ৭২২ স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান ৬৫তম। গতবার অর্থাৎ ২০২২ সালে শূন্য দশমিক ৭১৪ স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান ছিল ৭১তম। ২০১৪ সাল থেকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষ স্থান ধরে রেখেছে বাংলাদেশ। সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের পর রয়েছে ভুটান, শ্রীলঙ্কা, নেপাল, মিয়ানমার, মালদ্বীপ, ভারত ও পাকিস্তান।
চলতি বছরে সূচকে শূন্য দশমিক ৯১২ স্কোর নিয়ে শীর্ষ স্থানে রয়েছে আইসল্যান্ড। এরপরই রয়েছে নরওয়ে, ফিনল্যান্ড, নিউজিল্যান্ড, সুইডেন, জার্মানি, নিকারাগুয়া, নামিবিয়া, লিথুয়ানিয়া ও বেলজিয়াম।
এ ছাড়া শূন্য দশমিক ৪০৫ স্কোর নিয়ে সূচকে একেবারে তলানিতে রয়েছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান।
২০০৬ সাল থেকে নারী-পুরুষ লিঙ্গ সমতা সূচক প্রকাশ করে আসছে ডব্লিউইএফ। সূচকে প্রতিটি দেশের অবস্থান নির্ধারণ করা হয় ১ স্কোরের ভিত্তিতে। কোনো দেশ ১ স্কোর পেলে সেই দেশে নারী-পুরুষ সমঅধিকার শতভাগ, আর শূন্য পেলে একেবারে অধিকার বঞ্চিত হিসেবে ধরা হয়।
সূত্র: রয়টার্স, এপি
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল











