‘ব্যক্তিগত মাহি অনেক সাধারণ’
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৭ এএম, ২৩ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি সম্প্রতি এক সাক্ষাৎকারে বড় পর্দায় কাজ করার পরিকল্পনা এবং নিজের পেশাগত জীবনের আর্থিক দিক নিয়ে অকপট আলোচনা করেছেন। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ভালো সুযোগ, স্ক্রিপ্ট ও পরিচালক পেলে তিনি অবশ্যই চলচ্চিত্রে কাজ করবেন, তবে এই মুহূর্তে তিনি মনে করেন না যে বড় পর্দায় যাওয়ার জন্য সময়টা তার জন্য সঠিক।
মাহি সাক্ষাৎকারে বলেন, ‘এখন আমাদের বেশিরভাগ সিনিয়র আর্টিস্ট বড় পর্দার দিকে চলে যাচ্ছেন, এটা সত্যিই খুব ভালো একটা বিষয়। কারণ তারা এখানে অনেকদিন কাজ করেছেন। এখন তারা জীবনের এক স্থিতিশীল জায়গায় পৌঁছে গেছেন সেটা আপনি অর্থনৈতিক দিক থেকেই বলুন বা অন্য দিক থেকেই।’
মাহির মতে, বছরে মাত্র এক-দুটি সিনেমা করা তার বর্তমান পেশাগত জীবনের জন্য অর্থনৈতিকভাবে উপযুক্ত নয়। তিনি বলেন, ‘এখন আমি যেহেতু একজন নাটকের শিল্পী, আমি প্রতিনিয়ত এখানে কাজ করছি এবং এই মুহূর্তে এটাই আমার একমাত্র পেশা। মানে, এর বাইরে আমি আর কোনো ব্যবসা করছি না।’
‘যেহেতু আমি এখন অন্য কোনো ব্যবসা করছি না, তাই যদি আমি এখন হুট করে ছোট পর্দা থেকে বড় পর্দায় চলে যাই, এবং যদি বছরে মাত্র একটি সিনেমা করি তাহলে সেটা কি আমার জন্য অর্থনৈতিকভাবে ঠিক হবে? আমার জন্য না, সেটা ঠিক হবে না।’
মাহির কথায়, ‘সত্যি কথা বলতে, আমাকে হয়তো সোশ্যাল মিডিয়ায় অনেক অ্যাকটিভ দেখা যায় কিন্তু বাস্তব জীবনে আমার কাজ ছাড়া আর কোনো কিছুর দিকে আমি মন দিই না। আমি হুট করে একটা পোস্ট দিই, তারপর বেরিয়ে যাই।’
শেষে বলেন, ‘ব্যক্তিগত মাহি অনেক সাধারণ। যেটা অনেক মানুষ মনে করে হয়তো যে আই অ্যাম ভেরি ডিফারেন্ট, ভেরি ওয়েস্টার্ন, ভেরি মর্ডান, ওয়েল স্পোকেন অথবা অনেক বেশি উগ্র। বাট আসলে আমি মানে একদম রিয়েল লাইফে যেটা আমি, সেটা আমি ভেরি ভেরি সিম্পল পারসন। লাইক অনেক সিম্পল। আর দশটা সাধারণ মানুষের মত।’
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০








